1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| রাত ১১:৫১|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

নান্দাইলে প্রশাসন এবং সাংবাদিকদের জড়িয়ে অপপ্রচার তারেরঘাট পাথর ব্যবসায়ী ও শ্রমিকদের মানববন্ধন

এমদাদুল হক ভূইয়া নান্দাইল 
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৫,
  • 113 Time View
145

এমদাদুল হক ভূইয়া নান্দাইল 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৭নং মুশুলী ইউনিয়নের তারেরঘাট বাজারে পাথর ব্যবসায়ী ও শ্রমিকদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) সকালে আয়োজিত এ কর্মসূচিতে ব্যবসায়ী ও শ্রমিকরা একত্রিত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন ভুয়া আইডি থেকে পাথর ব্যবসায়ী ও শ্রমিকদের নিয়ে চলমান মিথ্যা অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের তীব্র নিন্দা জানান। একই সঙ্গে তারা অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান।

সমাবেশে বক্তারা বলেন, “আমরা বৈধভাবে ব্যবসা পরিচালনা করছি। কিন্তু একটি কুচক্রী মহল উদ্দেশ্যমূলকভাবে প্রশাসন ও সাংবাদিকদের জড়িয়ে অপপ্রচার চালাচ্ছে। এতে ব্যবসায়ীরা যেমন মানহানির শিকার হচ্ছেন, তেমনি শ্রমিকদের জীবন-জীবিকা হুমকির মুখে পড়ছে।

উল্লেখ্য, বৈধ কাগজপত্র না থাকায় গত ২৩ জুলাই ২০২৫ তারিখে পরিবেশ অধিদপ্তর, উপজেলা প্রশাসন, পুলিশ এবং সেনাবাহিনীর সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় পরিবেশ দূষণে ব্যবহৃত মেশিন ও বিভিন্ন মালামাল জব্দ করা হয়। পরবর্তীতে ব্যবসায়ীদের অনুরোধ এবং শ্রমিকদের দুর্দশার কথা বিবেচনা করে প্রশাসন শর্তসাপেক্ষে সাময়িকভাবে ব্যবসা পরিচালনার অনুমতি দেয়। শর্ত ছিল—এক মাসের মধ্যে প্রয়োজনীয় বৈধ কাগজপত্র জমা দিতে হবে। কিন্তু এ সুযোগকে কেন্দ্র করে একটি চক্র উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচার শুরু করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন তারেরঘাট পাথর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বাচ্চু। তিনি বলেন, “আমরা প্রশাসনের দেওয়া শর্ত মেনে বৈধ কাগজপত্র সংগ্রহের চেষ্টা করছি। কিন্তু কিছু মহল নিজেদের স্বার্থে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমরা এর নিন্দা জানাই।

সাংবাদিকদের পক্ষে বক্তব্য রাখেন দৈনিক কালের কণ্ঠের ময়মনসিংহ জেলা প্রতিনিধি আলম ফরাজি। তিনি বলেন, “সাংবাদিকরা সবসময় সত্য প্রকাশের পক্ষে। কিন্তু একটি মহল সাংবাদিকদের নাম ব্যবহার করে বিভ্রান্তি তৈরি করছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।

এসময় উপস্থিত ছিলেন নান্দাইলের প্রায় ৫০ জন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক। বক্তারা অপপ্রচারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026