1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| রাত ৪:২১|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

নাটোরে গেম আসক্তিতে কোটি কোটি টাকা পাচার‘এমবি’ গেমসহ অনলাইন গেমে নিঃস্ব হচ্ছে যুবসমাজ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ডিসেম্বর ৯, ২০২৫,
  • 96 Time View
368

মোঃ আলমগীর কবির নাটোর প্রতিনিধি

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

নাটোর জেলায় অনলাইন ও মোবাইল গেম আসক্তি ভয়াবহ সামাজিক সমস্যায় রূপ নিয়েছে। বর্তমানে ‘এমবি (MB)’ নামক একটি গেমসহ বিভিন্ন অনলাইন গেম কিশোর ও তরুণ সমাজকে আর্থিকভাবে নিঃস্ব করে দিচ্ছে। সামান্য লাভ কিংবা দ্রুত আয় করার আশায় প্রতিনিয়ত হাজার হাজার টাকা ব্যয় করছে তারা, যার বড় একটি অংশ চলে যাচ্ছে বিদেশি গেম কোম্পানি ও অনলাইন প্ল্যাটফর্মের হাতে। এর ফলে স্থানীয় অর্থনীতিতে কোনো ইতিবাচক প্রভাব না পড়ে বরং বহু পরিবার আর্থিক সংকটে পড়ছে।স্থানীয় সূত্রে জানা যায়, ফ্রি ফায়ার, পাবজি, অনলাইন ক্যাসিনো ও বিভিন্ন ব্যাটল গেমের পাশাপাশি বর্তমানে ‘এমবি (MB)’ গেমটি দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে। এ গেমে সহজে টাকা দ্বিগুণ করার প্রলোভনে পড়ে অনেক তরুণ নিয়মিত বিপুল অর্থ বিনিয়োগ করছে। ডায়মন্ড, কয়েন ও বিভিন্ন ইন-গেম সুবিধা কেনার জন্য তারা মোবাইল ব্যাংকিং ও অনলাইন লেনদেন ব্যবহার করছে। অনেক ক্ষেত্রে শিক্ষার্থীরা টিউশনের টাকা, পরিবারের সঞ্চিত অর্থ এমনকি ধার করা টাকাও গেমে খরচ করছে।জেলার তথ্য অনুযায়ী, নাটোরে রয়েছে ৭টি উপজেলা নাটোর সদর, সিংড়া, বড়াইগ্রাম, বাগাতিপাড়া, গুরুদাসপুর, লালপুর ও নলডাঙ্গা। জেলায় মোট গ্রামের সংখ্যা প্রায় ১,৩৭৭টি। প্রতিটি গ্রাম থেকে যদি গড়ে প্রতিনিয়ত প্রায় ১৫ লাখ টাকা অনলাইন ও মোবাইল গেমে ব্যয় হয়, তাহলে মোট অর্থের পরিমাণ দাঁড়ায় প্রায় ২০৬ কোটি ৫৫ লাখ টাকা। সংশ্লিষ্টদের ধারণা, এই বিপুল অর্থের সিংহভাগই বিদেশে পাচার হচ্ছে।কয়েকজন ক্ষতিগ্রস্ত খেলোয়াড় জানান,আগে শখ করে গেম খেলত। এখন এমবি গেমে জড়িয়ে প্রতি মাসে কয়েক হাজার টাকা খরচ করেছি। সংসারের খরচ চালাতে কষ্ট হচ্ছে।”সমাজসেবক ও শিক্ষকদের মতে, গেম আসক্তির কারণে তরুণদের মধ্যে পড়ালেখায় অমনোযোগ, দায়িত্বহীনতা, মানসিক অস্থিরতা ও সামাজিক বিচ্ছিন্নতা বাড়ছে। দীর্ঘ সময় মোবাইল ও স্ক্রিনে আসক্ত থাকার ফলে চোখের সমস্যা, ঘুমের অভাব এবং আচরণগত পরিবর্তনের ঘটনাও আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে।বিশেষজ্ঞরা বলছেন, নাটোর থেকে প্রতি বছর কোটি কোটি টাকা বিদেশি গেম কোম্পানি ও অনলাইন প্ল্যাটফর্মে চলে গেলেও এর কোনো ইতিবাচক অবদান স্থানীয় অর্থনীতিতে দেখা যাচ্ছে না। বরং পারিবারিক কলহ, ঋণের বোঝা এবং সামাজিক অবক্ষয় দিন দিন তীব্র হচ্ছে। যদিও অল্পসংখ্যক তরুণ পেশাদার গেমিংয়ের মাধ্যমে আয় করছে, বাস্তবতা হলো—অধিকাংশ তরুণের জন্য এই গেম আসক্তি ভবিষ্যৎ ধ্বংসের কারণ হয়ে দাঁড়াচ্ছে।সচেতন মহলের দাবি, অবিলম্বে গেম আসক্তি নিয়ন্ত্রণে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে তরুণদের খেলাধুলা, সংস্কৃতি ও প্রযুক্তিনির্ভর ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত না করা গেলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে।গেম হোক সীমিত বিনোদন—আসক্তি নয়।তরুণ সমাজ বাঁচলে, সমাজ বাঁচবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026