1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| দুপুর ১২:৫০|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

নাটোরের বড়াইগ্রামের ভরতপুরে জামায়াতে ইসলামীর উঠান বৈঠক অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ডিসেম্বর ৯, ২০২৫,
  • 133 Time View
244

মোঃ আলমগীর কবিরনাটোর সংবাদদাতা 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

নাটোরের বড়াইগ্রাম উপজেলার ভরতপুর গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ভরতপুর ৯ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আয়োজনে অদ্য ৯ ডিসেম্বর বিকেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।উঠান বৈঠকে ইসলামী মূল্যবোধভিত্তিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা, সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচনের প্রয়োজনীয়তা এবং জুলুম-নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের ওপর গুরুত্বারোপ করা হয়।সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গুরুদাসপুর ও নাটোর-৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মোঃ আব্দুল হাকিম। তিনি বলেন, বড়াইগ্রাম অঞ্চলের সার্বিক উন্নয়নে একটি আধুনিক কৃষি ইনস্টিটিউট স্থাপন, রাস্তাঘাট, ব্রিজ ও কালভার্টের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং বেকার সমস্যা দূরীকরণে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। একই সঙ্গে আল্লাহর আইন প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায়ভিত্তিক ও কল্যাণকর সমাজ গঠনে তিনি এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোঃ আবুল হোসেন, সভাপতি, তালিমুল কুরআন মসজিদ মিশন একাডেমি, নাটোর জেলা শাখা। এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বড়াইগ্রাম উপজেলা শাখার নেতা মোঃ হাবিবুর রহমান, সেক্রেটারি জেনারেল মোঃ আবু বক্কর সিদ্দিক, সহকারী সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মোহাম্মদ হাসানুল বান্না উজ্জ্বল এবং বড়াইগ্রাম পৌর শাখার আমির মোঃ আলমাস সরদার।বক্তারা বলেন, দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক সংকট থেকে উত্তরণে সৎ, যোগ্য ও আমানতদার নেতৃত্বের কোনো বিকল্প নেই। এ লক্ষ্য বাস্তবায়নে আসন্ন নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতীক ‘দাড়িপাল্লা’-তে ভোট দিয়ে অধ্যাপক মোঃ আব্দুল হাকিমকে বিজয়ী করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানানো হয়।উঠান বৈঠকে জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অঙ্গসংগঠনের সদস্য এবং স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026