1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সকাল ৯:৩৭|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

নাটোরের বড়াইগ্রামের উত্তরপাড়ায় বিএনপির নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত

মোঃ আলমগীর কবির
  • Update Time : বৃহস্পতিবার, নভেম্বর ২০, ২০২৫,
  • 75 Time View
158

মোঃ আলমগীর কবির

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

নাটোরের বড়াইগ্রাম উপজেলার উত্তরপাড়া ৪ নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর উদ্যোগে এক নির্বাচনী প্রচারণা ও জনসভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ নভেম্বর বিকেলে অনুষ্ঠিত এই সভায় স্থানীয় নেতা–কর্মীসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও নাটোর–৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ও নাটোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এম. শরিফুল হক মুক্তা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ মোঃ আশরাফ আলী, সাবেক চেয়ারম্যান মোঃ ইসাহাক আলী, বড়াইগ্রাম পৌর বিএনপির সাবেক সিনিয়র সভাপতি মোঃ বেলাল হোসেন, সাবেক পৌর সাংগঠনিক সম্পাদক মোস্তায়েদুল হক বুলু এবং ৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক কমিশনার ও সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুস সাত্তার খান।

সভায় প্রধান অতিথি আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ বলেন, “তারেক রহমানের নেতৃত্বে গণমানুষের ভোটাধিকার, গণতন্ত্র পুনরুদ্ধার, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি এবং শহীদ আবু সাঈদের পরিবারের ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিএনপি কাজ করে যাচ্ছে। বড়াইগ্রামকে পৃথক উপজেলা করার দাবিসহ এলাকার বিভিন্ন উন্নয়নমূলক ইস্যুতে তিনি মতবিনিময় করেন। প্রধান বক্তা এ্যাডভোকেট এম. শরিফুল হক মুক্তা বলেন, “বড়াইগ্রাম ও গুরুদাসপুরের উন্নয়নের স্বার্থে বিএনপির মনোনীত প্রার্থীকে বিজয়ী করার কোনো বিকল্প নেই।”

অধ্যক্ষ মোঃ আশরাফ আলী বলেন, “গত ১৭ বছরে বর্তমান সরকারের দুঃশাসনে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। বিএনপি ক্ষমতায় এলে জনগণের কষ্ট লাঘবসহ সুস্থ রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠা করা হবে। সভায় সাবেক সভাপতি মোঃ বেলাল হোসেন স্থানীয়ভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্যদের নারী ভোটারদের কাছে ভোট চাওয়ার কার্যক্রম সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে আরও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026