1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| দুপুর ১২:২৫|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

নাজিরপুরে সেখমাটিয়া ইউনিয়ন বি, এন,পির সাংগঠনিক কার্যক্রম স্থগিত

নাজিরপুর উপজেলা প্রতিনিধি।
  • Update Time : বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫,
  • 168 Time View
124

নাজিরপুর উপজেলা প্রতিনিধি

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার অন্তর্গত ৭ নং সেখমাটিয়া ইউনিয়ন বি এন পি’র সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। ১৬ এপ্রিল বুধবার নাজিরপুর উপজেলা বি এন পি’র আহ্বায়ক মো: মিজানুর রহমান দুলাল ও সদস্য সচিব মো : আবু হাসান খান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই স্থগিতাদেশ প্রদান করা হয়। উক্ত ইউনিয়নের সাংগঠনিক কার্যক্রম উপজেলা কমিটি কতৃক পরিচালিত হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় সেখমাটিয়া ইউনিয়ন বি এন পি’র একাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনি মিডিয়ায় সংবাদ প্রকাশ হয় ,এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে ও লিখিত আকারে অভিযোগ পাওয়া গিয়েছে। উক্ত অভিযোগের প্রেক্ষিতে সত্যতা যাচাইয়ের লক্ষ্যে তদন্ত চলমান রয়েছে। উল্লেখিত অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

উল্লেখ্য গত ১৪ এপ্রিল সোমবার সন্ধ্যা ৭ টায় অত্র ইউনিয়নের বাবুরহাট বাজারে চাঁদা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়। উক্ত সংঘর্ষে কয়েকজন গুরুতর আহত হয় যারা খুলনা মেডিকেল কলেজ ও নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। এ ব্যাপারে সেখমাটিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী আল মামুন সরদার আজমীর বাদী হয়ে নাজিরপুর থানায় একটি মামলা দায়ের করেছেন( মামলা নং-৮, তারিখ ১৫/৪/২৫)। উক্ত মামলায় ঐ ইউনিয়নের বি,এন,পি,’র সদস্য সচিব মো: জহিরুল ইসলাম সেখ সহ মোট ১০ জনকে নামীয় ও ১০-১৫ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026