1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| বিকাল ৫:৫৮|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

নাচোলে কৃষি প্রণোদনা ১৩,৭৮০ কৃষককে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু

অভিজিত শীল নাচোল উপজেলা প্রতিনিধি
  • Update Time : বুধবার, অক্টোবর ২৯, ২০২৫,
  • 125 Time View
188

অভিজিত শীল নাচোল উপজেলা প্রতিনিধি

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

​চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ২০২৫-২০২৬ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে। গম, সরিষা, শীতকালীন পেঁয়াজ, চিনাবাদাম, মসুর, খেসারি, ও অড়হড়-সহ বিভিন্ন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যেই এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে সরকার।​বুধবার (২৯ সেপ্টেম্বর, ২০২৫) বেলা সাড়ে ১০টার দিকে উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন। উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।​উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ​সিনিয়র মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েস ,​সমাজ সেবা কর্মকর্তা সোহেল রানা,​কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুন নূর ,​সদর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম ,​কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহেরাব ,​উপ-সহকারী কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম ,কৃষি দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।​উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম জানান, কৃষি উৎপাদন বাড়ানোর লক্ষ্যে গৃহীত এই প্রণোদনা কর্মসূচির আওতায় চলতি মৌসুমে সর্বমোট ১৩ হাজার ৭ শত ৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার পাওয়ার সুবিধা গ্রহণ করবেন। এই উদ্যোগ নাচোলের কৃষিখাতে এক নতুন মাত্রা যোগ করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026