1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| বিকাল ৩:৫৩|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

নাগরিক ফোরামকে ইউএনও’র আহ্বান জুয়া ও মাদকমুক্ত সুন্দর নান্দাইল গড়তে

হুমায়ুন কবির,প্রভাতী বাংলাদেশ 
  • Update Time : শনিবার, জুন ২১, ২০২৫,
  • 187 Time View
144

হুমায়ুন কবির,প্রভাতী বাংলাদেশ 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

ময়মনসিংহের নান্দাইল উপজেলা কে জুয়া ও মাদকের কবল থেকে মুক্ত করে একটি সুন্দর নান্দাইল গড়ার আহ্বান জানিয়েছেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার। শুক্রবার (২০ জুন) বিকালে প্রেসক্লাব নান্দাইল কার্যালয়ে উপজেলা নাগরিক ফোরামের আয়োজিত অত্র ফোরামের উপদেষ্ঠামন্ডলীর মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

এছাড়া উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন নাগরিক ফোরামের নেতৃবৃন্দকে সাধুবাদ জানিয়ে তিনি আরও বলেন, সমাজের সামাজিক অবক্ষয় ও অপরাধমূলক কর্মকান্ড জুয়া, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, নারী নির্যাতন সহ সহিংসতা বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিশেষ করে যুবকরা অনলাইন জুয়া ও মাদকে বেশি আসক্ত হয়ে পড়েছে, তাই তাদেরকে শিক্ষা ও খেলার মাঠমুখী করে গড়ে তুলে যুব সমাজকে রক্ষা করতে হবে।

এমনকি প্রশাসনের পাশাপাশি সকল স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন গুলোকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।

নান্দাইল উপজেলা নাগরিক ফোরামের সভাপতি রফিকুল ইসলাম খান নাসিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক শামছ-ই-তাবরীজ রায়হানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্ঠা সাবেক পৌর মেয়র এ.এফ.এম আজিজুল ইসলাম পিকুল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়েতের শুরা কর্মপরিষদ সদস্য এবং ওলামা বিভাগের সভাপতি মাও. আব্দুস সালাম, বিএনপি নেতা গোলাম হায়দার খান ফয়সাল, বাবু পল্লব রায়, আনোয়ার হোসেন মাস্টার, হেফাজতে ইসলামীর উপজেলা নায়েবে আমীর মাও. আমরুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাও. ওয়ালি উল্লাহ, বেফাকুল মোদার্রেছীন সভাপতি মুফতি শহিদুল্লাহ, ইসলামী আন্দোলনের নেতা মাও. তাবারক হোসেন, জমিয়াতুল মোদার্রেছীন নান্দাইলের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল হাসনাত মোহাম্মদ এনামুল হক, উপজেলা নাগরিক ফোরামের যুগ্ম সদস্য সচিব এইচ.এম এমদাদুল হক প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026