1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| রাত ২:২৫|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

নাইক্ষ্যংছড়িতে ৩০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

আলী আশরাফ , বান্দরবান
  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ৬, ২০২৫,
  • 175 Time View
143

আলী আশরাফ , বান্দরবান

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৩০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে।

আজ শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৯টা ১৫ মিনিটের সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রেজু হেডম্যানপাড়া থেকে তাকে আটক করা হয়। আটককৃত যুবকের নাম মং নি উ তংচঙ্গ্যা (২২)। সে মিয়ানমারের মংডু উপজেলার চাং বালা এলাকার অং নি উ তংচঙ্গ্যার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সোনাইছড়ি ইউনিয়নের অং চালা নামের এক ব্যক্তির মুদির দোকানের কাঠের চৌকির নিচে ইয়াবা মজুদ করা ছিল। পুলিশের উপস্থিতিতে মং নি উ তংচঙ্গ্যা নিজেই হাত দিয়ে ইয়াবাগুলো বের করে দেয়।

এই বিষয়ে আরও শনিবার দুপুরে বিষয়টির সত্যতা নিশ্চিত করে সোনাইছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আই.সি) মো.কামরুল ইসলাম বলেন, “আটক যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মাদক পাচারের সঙ্গে জড়িত আরও কারা জড়িত আছে, তা খতিয়ে দেখা হচ্ছে।”

এদিকে,নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসরুরুল হক ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃত যুবকের কাছ থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। মাদক কারবারিদের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।”

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা বলে জানিয়েছেন পুলিশ। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026