
জহিরুল ইসলাম (শেরপুর)
রাস্ট্রকাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়ন এবং আগামী সংসদ নির্বাচন কে সামনে রেখে নকলা- নালিতাবাড়ী (শেরপুর-২) আসনের গণমানুষের নেতা এ্যাড. মাজহারুল ইসলাম বাবু’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত সাংবাদিকদের কে এ্যাড.মাজহারুল ইসলাম বাবু বলেন, রাস্ট্রকাঠামো মেরামতের ৩১দফা দাবি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন বাংলাদেশ সুপ্রীম কোর্টের জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক এবং শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সন্মানিত সদস্য এ্যাড. মাজহারুল ইসলাম বাবু।
মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাজহারুল ইসলাম বাবু বলেন, ১৩ জুলাাই ২০২৩ তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাস্ট্র কাঠামো মেরামতের মাধ্যমে গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, প্রধানমন্ত্রীর সময়সীমা দুই মেয়াদ নির্ধারণ, গণমুখী ও জনকল্যাণমূলক কমিশন গঠন, মিডিয়া কমিশন গঠনের মাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতকরণ, নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নে পদক্ষেপ গ্রহন, সবার জন্য স্বাস্থ্য ও চিকিৎসা ব্যবস্থা নিশ্চিতকরণ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা এবং পরিবেশ বান্ধব আবাসন নীতিমালা সহ ৩১ দফা বাস্তবায়নে কার্যকর ভূমিকা নিয়ে মাঠ পর্যায়ের জনগনের সাথে আন্তরিকতা স্থাপনে স্বচ্ছতা ও জবাবদিহিতা মূলক প্রস্তুতি নিচ্ছেন এ্যাড. মাজহারুল ইসলাম বাবু।
বিগত ৩৭ বছরের রাজনৈতিক জীবনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শেখ মুজিব হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সহ বিভিন্ন সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক দায়িত্ব পালন করেন। মনোনয়নের মাধ্যমে নির্বাচিত হলে শেরপুরে মেডিকেল কলেজ স্থাপন, রেল যোগাযোগ ব্যবস্থা নিশ্চিতকরণ সহ গণমানুষের দাবি নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন মাজহারুল ইসলাম বাবু।