1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| সকাল ১০:৫৫|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

নওগাঁর ৫ আসনে জামায়াতের এমপি প্রার্থীর নাম ঘোষণা

মোঃ জাহাঙ্গীর আলম নওগাঁ জেলা প্রতিনিধিঃ
  • Update Time : সোমবার, ফেব্রুয়ারি ১০, ২০২৫,
  • 220 Time View
171

মোঃ জাহাঙ্গীর আলম নওগাঁ জেলা প্রতিনিধিঃ

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

সংসদ নির্বাচনের দিনক্ষণ ঠিক না হলেও পাঁচটি সংসদীয় আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। এ তথ্য নিশ্চিত করেছেন নওগাঁ জেলা জামায়াতের আমির খন্দকার মুহাম্মদ আব্দুর রাকিব। খন্দকার মুহা. আব্দুর রাকিব জানান, সংসদ নির্বাচনে প্রার্থী দেওয়ার ব্যাপারে দলের কেন্দ্র থেকে সিদ্ধান্ত নেওয়া হয়। রোববার (৯ ফেব্রুয়ারি) কেন্দ্র থেকে নওগাঁর ছয়টি আসনের মধ্যে পাঁচটি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে দলের হাইকমান্ড।

নওগাঁর ১১টি উপজেলা নিয়ে ৬টি সংসদীয় আসন গঠিত। এর মধ্যে নিয়ামতপুর, পোরশা ও সাপাহার এই তিন উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-১ আসন। এই আসনে জামায়াতের কেন্দ্রীয় কমিটির কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ মাহবুবুল হক। তার বাড়ি সাপাহার উপজেলায়। তিনি সাপাহার উপজেলার আল হেরা ইসলামি একাডেমি মাদরাসার অধ্যক্ষ। পত্নীতলা ও ধামইরহাট উপজেলা দু’টি নিয়ে গঠিত নওগাঁ-২ আসন। জেলা জামায়াতের নায়েবে আমির ইঞ্জিনিয়ার এনামুল হককে এই আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। তার বাড়ি ধামইরহাট উপজেলার ছাতুন কুড়ি গ্রামে।

এক উপজেলা মান্দা নিয়ে গঠিত নওগাঁ-৪ আসন। এই আসনে জেলা জামায়াতের আমির খন্দকার মুহাম্মদ আব্দুর রাকিবকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে জামায়াত। তার বাড়ি উপজেলার পশ্চিম নুরুল্ল্যাবাদ গ্রামে। নওগাঁ-৫ (নওগাঁ সদর) আসনে জামায়াতের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আ স ম সায়েমকে।

রাণীনগর ও আত্রাই উপজেলা নিয়ে গঠিত নওগাঁ -৬ আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে আত্রাই উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ খবিরুল ইসলামকে। বদলগাছী ও মহাদেবপুর উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-৩ আসনে এখনও প্রার্থী ঘোষণা করা হয়নি।

জেলা জামায়াতের আমির খন্দকার মুহাম্মদ আব্দুর রাকিব জানান, নওগাঁর ৬টি আসনের মধ্যে পাঁচটি আসনে প্রার্থী ঘোষণা করেছে জামায়াতের সংসদীয় মনোনয়ন বোর্ড। নওগাঁ-৩ আসনে এখনও প্রার্থী ঘোষণা করেনি দলীয় মনোনয়ন বোর্ড। হয়ত পরীক্ষা-নিরীক্ষা করে আগামী দুই-এক দিনের মধ্যে ওই আসনে প্রার্থী ঘোষণা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026