1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সন্ধ্যা ৬:২৮|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

নওগাঁর ব্যবসায়ীকে অপহরণ ৭০ লক্ষ টাকা মুক্তিপণ দাবিকারী মূলহোতা শাহাজান গ্রেফতার ভিকটিম উদ্ধার

মমিনুল ইসলাম মুন রাজশাহী প্রতিনিধি 
  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫,
  • 200 Time View
297

মমিনুল ইসলাম মুন রাজশাহী প্রতিনিধি 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

নওগাঁ থেকে অপহৃত ব্যবসায়ীকে রাজধানী ঢাকার সাভার এলাকা থেকে উদ্ধার করেছে র‍্যাব-৫। একই অভিযানে ৭০ লক্ষ টাকা মুক্তিপণ দাবিকারী অপহরণ চক্রের মূলহোতা শাহাজান (৬৫) গ্রেফতার হয়েছে। র‍্যাব জানায়, ২৭ অক্টোবর ( সোমবার) রাত ১টা ৩৫ মিনিটের দিকে র‍্যাব-৫, সিপিএসসি ও র‍্যাব-৪, সিপিসি-২ এর একটি যৌথ দল সাভার থানাধীন নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে শাহাজানকে গ্রেফতার করে এবং অপহৃত ব্যবসায়ী মোঃ আলমগীর হোসেন (৫৫)-কে জীবিত উদ্ধার করে।

গ্রেফতারকৃত শাহাজান ভোলার লালমোহন উপজেলার চর কচুপিয়া গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে। অপহৃত ভিকটিম আলমগীর হোসেন নওগাঁ সদর উপজেলার বাংগাবাড়িয়া কলেজপাড়া এলাকার মোঃ আঃ রশিদের ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী। র‍্যাবের সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর ব্যবসায়ী আলমগীর হোসেন পারিবারিক কাজে ঢাকায় আত্মীয়ের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে নওগাঁ বাসস্ট্যান্ডে যান। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না এবং পরিবারের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।পরবর্তীতে একই দিন বিকেল ৪টার দিকে অজ্ঞাতনামা ব্যক্তিরা আলমগীরের ব্যবহৃত মোবাইল নম্বর থেকে পরিবারের সদস্যদের জানান যে, তিনি ভালো আছেন এবং সাভারের হেমায়েতপুর এলাকায় তাদের হেফাজতে রয়েছেন। এরপর উক্ত নম্বরে যোগাযোগের চেষ্টা করলে ফোনটি বন্ধ পাওয়া যায়। সেই রাতেই ভিকটিমের মোবাইল নম্বর থেকে পুনরায় ফোন পেয়ে তার পরিবার জানতে পারে আলমগীরকে অপহরণ করা হয়েছে এবং তাকে জীবিত ফেরত পেতে হলে ৭০ লক্ষ টাকা মুক্তিপণ দিতে হবে; অন্যথায় প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

এ ঘটনায় পরদিন নওগাঁ সদর থানায় ভিকটিমের ছেলে একটি অপহরণ মামলা দায়ের করেন।মামলার তদন্তের পর র‍্যাব গোয়েন্দা নজরদারি জোরদার করে এবং প্রযুক্তির সহায়তায় মূলহোতা শাহাজানের অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করে। অবশেষে সাভারের নতুন বাজার এলাকা থেকে শাহাজানকে গ্রেফতার এবং অপহৃত আলমগীরকে উদ্ধার করতে সক্ষম হয় র‍্যাব সদস্যরা।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। র‍্যাব-৫ এর এক কর্মকর্তা বলেন,অপহরণসহ যেকোনো সংগঠিত অপরাধ দমনে র‍্যাব সর্বদা সতর্ক রয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026