নওগাঁয় পরিবেশের ভারসাম্য রক্ষায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি সমাপনী অনুষ্ঠান
মোঃ সাইফুল ইসলাম পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি এই স্লোগানকে সামনে রেখে নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার দুপুরে নওগাঁ শহরের বাইপাস সড়কের গোল চত্তর এলাকায় এই বৃক্ষ রোপন ও সমাপনী অনুষ্টিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল আউয়াল।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহমেদ রাজা এবং নওগাঁ জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্যজোটের সভাপতি সাদেকুল ইসলাম। এ সময় সহকারি কমিশনার ও নিবাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মামুন সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।বৃক্ষরোপণ শেষে জেলা প্রশাসক বলেন, “পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই। আজকের এই উদ্যোগ শুধু বৃক্ষরোপণ...