1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| রাত ১:৪১|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

ধুনটে গৃহবধূকে দুই দফা জোরপূর্বক ধর্ষণ, আসামি পলাতক

দেলোয়ার হোসেন স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ৮, ২০২৫,
  • 110 Time View
134

দেলোয়ার হোসেন স্টাফ রিপোর্টার

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

বগুড়া জেলার ধুনট উপজেলায় এক গৃহবধূকে দুই দফা জোরপূর্বক ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। বিজ্ঞ আদালত হইতে এজাহার প্রাপ্তির পর ধুনট থানা পুলিশ মামলাটি রেকর্ড করে। অভিযুক্ত আসামি শাহ জামাল (৪০) বর্তমানে পলাতক রয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, ভিকটিম স্বপ্না খাতুন (২৫), পিতা আবির উদ্দিন, সাং-সালাপাড়া, থানা-ধুনট, জেলা-বগুড়া। আসামি শাহ জামাল একই এলাকার রাঙ্গামাটি গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ভিকটিমকে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। গত ০২ জুন ২০২৫ খ্রিস্টাব্দ দুপুর ১২টার দিকে ভিকটিম একা মাঠে ভুট্টা ক্ষেতে কাজ করছিলেন। এ সময় হঠাৎ আসামি শাহ জামাল সেখানে গিয়ে ভিকটিমকে একা পেয়ে জোরপূর্বক পেছন থেকে ধরে ভুট্টা ক্ষেতে নিয়ে যায়। পরে তার পরনের কাপড় জোর করে খুলে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। ঘটনাটি কাউকে জানালে হত্যার হুমকি দেয়। এরপরও আসামি ভিকটিমকে আপোষে মেলামেশার জন্য চাপ দিতে থাকে। কিন্তু ভিকটিম তাতে সাড়া না দিলে ১৫ জুন ২০২৫ খ্রিস্টাব্দ বিকাল ৫টার দিকে আসামি পুনরায় তার বাড়িতে প্রবেশ করে। সে সময় ভিকটিমের অসুস্থ স্বামী পাশের ঘরে শুয়ে ছিলেন। সুযোগে আসামি ভিকটিমের হাত ধরে টেনে পাশের ঘরে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ভিকটিম আদালতে এজাহার দাখিল করলে আদালতের নির্দেশে ধুনট থানায় মামলা করা হয়। মামলা নং-৯, তারিখ ০৮/০৯/২০২৫ খ্রি.। মামলাটি ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন এর ৯(১) ধারায় রেকর্ড করা হয়েছে। অভিযুক্ত আসামি হলেন, বগুড়া জেলা ধুনট উপজেলা রাঙ্গামাটি গ্রামের মৃত আব্দুল রশিদের পুত্র শাহ জামাল (৪০) । ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল আলম জানান, মামলা পর থেকেই পুলিশ আসামিকে গ্রেপ্তারের চেষ্টা করছে। দ্রুত তাকে আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026