
শিশির আহমেদ ধামরাই ( ঢাকা)
কমিটিতে নাম না থাকা সত্ত্বেও ব্যানার ও ফেস্টুনের মাধ্যমে নিজেকে যুগ্ম সচিব দাবি করে বিতর্ক সৃষ্টিৎধামরাই, ঢাকা: সম্প্রতি ধামরাইয়ে জিয়া মঞ্চ নামক বিএনপির সহযোগী সংগঠনের কমিটিতে নাম না থাকা সত্ত্বেও আরফান মিয়া ব্যানার ও ফেস্টুনের মাধ্যমে নিজেকে যুগ্ম সচিব দাবি করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কমিটিতে প্রকৃত সদস্য হিসেবে নাম থাকা আরফান আলি নামের ব্যক্তি অন্য একজন। আরফান মিয়া কমিটিতে না থাকা সত্ত্বেও পদ-পদবী ব্যবহার করে নিজেকে পরিচয় দিচ্ছিলেন এবং বিএনপির বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করছিলেন। সিনিয়র নেতারা অভিযোগ করেছেন, তিনি আওয়ামী লীগের এজেন্ট হিসেবে বিএনপির অন্দরে ঢুকে বিভ্রান্তিকর কর্মকাণ্ড পরিচালনা করছিলেন। পদবী নিয়ে মিথ্যা দাবি করে তিনি স্থানীয় নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছেন।
সম্প্রতি শেখ হাসিনার ঢাকা লকডাউন কর্মসূচির সময় ধামরাইয়ে ঢুলিভিটা বাস স্ট্যান্ডে একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুলিশের তদন্তে আরফান মিয়াকে ওই ঘটনার প্রধান আসামি হিসেবে গ্রেফতার করা হয়। আদালতে জামিনের আবেদন নাকচ হয়ে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। ঘটনার পর ধামরাইয়ে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এবং স্থানীয়দের মধ্যে বিতর্কের সৃষ্টি হয়েছে।