
মহিদুল হাসান সোনাতলা উপজেলা প্রতিনিধি
বগুড়া-১ (সোনাতলা–সারিয়াকান্দি) আসনে বগুড়া জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও মনোনয়ন প্রত্যাশী এ কে এম আহসানুল তৈয়ব জাকিরের নেতৃত্বে ধানের শীষের পক্ষে এখন এক অভূতপূর্ব গণজোয়ার সৃষ্টি হয়েছে। দীর্ঘ ১৭ বছর ধরে দলের দুর্দিনে নেতাকর্মীদের পাশে থেকে রাজপথে লড়াই করে গেছেন তিনি। এই সময়ে তার বিরুদ্ধে ৫৯টি রাজনৈতিক মামলা এবং তার নেতৃত্বে থাকা দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে ১৮৮টি মামলা হয়েছে। প্রতিটি মামলার মোকাবেলায় তিনি নিজ উদ্যোগে আইনি সহায়তা, পিসি ও হাইকোর্টের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করেছেন—এক টাকাও অন্যের ওপর চাপিয়ে দেননি। দীর্ঘদিনের এই ত্যাগ, সংগ্রাম ও নিষ্ঠার কারণে সোনাতলা–সারিয়াকান্দির সাধারণ মানুষ এখন একবাক্যে বলছেন, এই আসনে ধানের শীষের প্রতীক নিয়ে লড়াই করার যোগ্য একমাত্র নেতা এ কে এম আহসানুল তৈয়ব জাকির। এলাকার মানুষ মনে করেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি বিএনপি থেকে জাকির মনোনয়ন পান, তবে সোনাতলা–সারিয়াকান্দিতে ধানের শীষের জয় নিশ্চিত। তার নেতৃত্বে ইতোমধ্যেই তৃণমূলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছেন, ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা । স্থানীয় বিশ্লেষকরা বলছেন, সোনাতলা–সারিয়াকান্দিতে এখন একটাই আলোচ্য বিষয় ধানের শীষ ও জাকির। জনগণের প্রত্যাশা, আসন্ন নির্বাচনে বিএনপি এ কে এম আহসানুল তৈয়ব জাকিরকে ধানের শীষের প্রতীক দিয়ে মূল্যায়ন করবে এবং তার দীর্ঘ রাজনৈতিক ত্যাগের প্রতি সম্মান জানাবে।