1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| রাত ১২:১২|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

ধর্ম নিয়ে কটাক্ষ সংস্কৃতিক উদেষ্টার অপসারন দাবি হেফাজত ইসলামের 

তুষার আহমেদ বিশেষ প্রতিনিধি
  • Update Time : রবিবার, মার্চ ২৩, ২০২৫,
  • 113 Time View
78

তুষার আহমেদ বিশেষ প্রতিনিধি

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর সাম্প্রতিক একটি বক্তব্যকে ইসলামীবিরোধী হিসেবে দাবি করেছে বাংলাদেশ হেফাজতে ইসলাম। গত ১৯ মার্চ একটি অনুষ্ঠানে তিনি বলেন, “নামাজ-রোজার মতো পহেলা বৈশাখ-পাহাড়ি উৎসব আমাদের সংস্কৃতি।” এ বক্তব্যের নিন্দা জানিয়ে তার অপসারণ দাবি করেছে সংগঠনটি।

রোববার (২৩ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সভাপতি খতীবে বাঙ্গাল মাওলানা জুনায়েদ আল হাবিব বলেন, “বাংলাদেশের আপামর মুসলিম জনগণের ধর্মীয় চেতনাকে উপেক্ষা করে অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সম্প্রতি একটি অত্যন্ত আপত্তিকর মন্তব্য করেছেন। তিনি নামাজ ও রোজার মতোই পহেলা বৈশাখ এবং পাহাড়ি উৎসবকে আমাদের সংস্কৃতির অংশ বলে অভিহিত করেছেন, যা সম্পূর্ণভাবে  ঈমান আকিদা পরিপন্থী ও ইসলামবিরোধী বক্তব্য। তার বক্তব্য মুসলিম সমাজের আকিদা বিশ্বাসের সঙ্গে সরাসরি সংঘর্ষিক।”

তিনি আরও বলেন, “আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, ইসলামের মৌলিক ইবাদতের সঙ্গে কোনো ধর্মনিরপেক্ষ বা জাতিগত উৎসবের তুলনা কোনো ঈমানদার মুসলমান করতে পারে না। এটি মুসলিম জনসাধারণের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার শামিল । তাই অবিলম্বে তাকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে অপসারণ করা হোক। অন্যথায়, এটি সরকারের ইসলামবিদ্বেষী নীতিরই বহিঃপ্রকাশ বলে বিবেচিত হবে।”

খতীবে বাঙ্গাল আরও বলেন, “আমরা দেশের সকল ইসলামপ্রিয় জনগণকে এই বিষয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি এবং একইসাথে সরকারের কাছে এই ব্যাপারে স্পষ্ট জবাব চাচ্ছি।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026