1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| রাত ৪:২০|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

ধর্মপাশায় মাদক নির্মূলে সর্বস্তরের জনগণের আহ্বান

রবি মিয়া, ধর্মপাশা 
  • Update Time : বুধবার, আগস্ট ২০, ২০২৫,
  • 120 Time View
127

রবি মিয়া, ধর্মপাশা 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলায় দিন দিন মাদক ব্যবসায়ীদের উৎপাত বেড়েই চলছে। শিশু থেকে শুরু করে স্কুল-কলেজ-মাদরাসার শিক্ষার্থীরাও এ নেশায় জড়িয়ে পড়ছে। এতে করে উপজেলার যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যাচ্ছে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।

ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য শামসুল হক বলেন, বাদশাগঞ্জ বাজার থেকে গাভী হয়ে কাকুয়া বাজার পর্যন্ত প্রতিদিনই মোটরসাইকেলে ইয়াবা ও অন্যান্য মাদকদ্রব্য যাতায়াত করছে। তারা এমনভাবে চলাফেরা করে যেন কোনো ভয়-ভীতি নেই। মাদকের টাকার জন্য এলাকায় চুরি বেড়ে গেছে। কেউ প্রতিবাদ করলে তাদের হুমকি দেওয়া হয়।

গাভী গ্রামের এক প্রতিবেশী জানান, আমরা ভয়ে কিছু বলতে পারি না। তারা ইয়াবা ও গাঁজা খেয়ে মানুষকে ভয় দেখায়। প্রতিবাদ করলে ঘরে চুরি করে নিয়ে যায়। কয়েকদিন আগে ওসি সাহেব এসে বলেছিলেন মাদক নির্মূলে অভিযান চলবে, কিন্তু এরপরেও সেবন ও বিক্রি আরও বেড়েছে। এখন আমরা কার কাছে নিরাপত্তা চাইবো?

সেলবরষ ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইবাদুল ইসলাম বলেন, মাদক ব্যবসায়ীদের দ্রুত আইনের আওতায় আনা প্রয়োজন। প্রতিটি গ্রামে প্রবেশ করে তারা যুব সমাজকে ধ্বংস করছে। ফলে চুরি-উৎপাত বেড়ে গেছে। যদি মাদক নির্মূল করা যায়, তাহলে যুব সমাজ রক্ষা পাবে। বাদশাগঞ্জ থেকে গাভী হয়ে কাকুয়া বাজার পর্যন্ত এ রাস্তাটি মাদক ব্যবসায়ীদের জন্য সবচেয়ে নিরাপদ রুটে পরিণত হয়েছে।

এ বিষয়ে ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক বলেন, আমরা মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালাচ্ছি। যারা এই মরণ নেশার সঙ্গে জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

স্থানীয় সচেতন মহল মনে করেন, প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন হয়ে এগিয়ে এলে ধর্মপাশা উপজেলাকে মাদকমুক্ত করা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026