
মোহাম্মদ শফিকুল ইসলাম উপজেলা প্রতিনিধি
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশন–এর উপদেষ্টা সমন্বয়ক মণ্ডলী এবং ধামরাই উপজেলা কমিটির সদস্যগণ দৈনিক প্রভাতী বাংলাদেশ পত্রিকার নিয়মিত নিউজ হাতে পেয়ে গভীর আনন্দ ও উল্লাস প্রকাশ করেছেন।পত্রিকার ইতিবাচক,নিরপেক্ষ ও জনগণের কথা তুলে ধরা সংবাদ দেখে তাঁরা সন্তোষ প্রকাশ করেন এবং জানান—এতে সাধারণ মানুষের মাঝে সাংবাদিকতার প্রতি আস্থা আরও বেড়েছে।ধামরাই উপজেলা কমিটির নেতৃবৃন্দ দৈনিক প্রভাতী বাংলাদেশের বার্তা সম্পাদক ও সম্পাদক মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে আরও বেশি সংখ্যায় পত্রিকা পাঠানোর অনুরোধ জানান।এসময় বক্তারা বলেন,মাদক নির্মূলে সমাজকে ঐক্যবদ্ধ করতে সাংবাদিকতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দৈনিক প্রভাতী বাংলাদেশ মাদকবিরোধী সচেতনতা তৈরিতে যে ভূমিকা রাখছে, তা আমাদের অনুপ্রাণিত করছে।তাঁরা আরও জানান, পত্রিকার প্রতিটি খবর তাঁরা সবার মাঝে ছড়িয়ে দেবেন,যাতে মানুষ সঠিক তথ্য পেয়ে সচেতন হতে পারে।শেষে উপদেষ্টা ও কমিটির সদস্যরা দৈনিক প্রভাতী বাংলাদেশের সফলতা,উন্নতি এবং সকল সাংবাদিকদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া প্রার্থনা করেন।