1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সকাল ৬:০১|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

দেশবরেণ্য তবলাগুরু পণ্ডিত বিজন চৌধুরীর স্মৃতিচারণ ও উচ্চাঙ্গ সংগীতানুষ্ঠান শ্রদ্ধায়-কথামালায়-তবলা লহড়ার বোলে-নৃত্যে-সংগীতে মুখরিত

সুপণ বিশ্বাস (বিশেষ প্রতিনিধি-চট্টগ্রাম)
  • Update Time : বুধবার, জানুয়ারি ৮, ২০২৫,
  • 221 Time View
123

সুপণ বিশ্বাস (বিশেষ প্রতিনিধি-চট্টগ্রাম)

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

আনন্দী সঙ্গীত একাডেমি চট্টগ্রামের আয়োজনে দেশবরেণ্য কিংবদন্তী তবলাগুরু পণ্ডিত শ্রী বিজন কুমার চৌধুরীর ৮৫তম জন্মদিবস ও ১০তম প্রয়াণ দিবস স্মরণে স্মৃতিচারণ ও উচ্চাঙ্গ সঙ্গীতানুষ্ঠান গত ৪ জানুয়ারী রোজ শনিবার চট্টগ্রাম নগরীর থিয়েটার ইনস্টিটিউট প্রাঙ্গণে বহুমাত্রিক আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়।

আনন্দী সঙ্গীত একাডেমি চট্টগ্রামের সভাপতি গিটারশিল্পী শ্রী বিষুতোষ তালুকদারের সভাপতিত্বে ও প্রতিভাময়ী বাচিক শিল্পী তুর্না বড়ুয়ার অপূর্ব সঞ্চালনে অনুষ্ঠিত স্মরণানুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সংগীত ভবনের অধ্যক্ষ সঙ্গীতজ্ঞ বিদুষী কাবেরী সেনগুপ্ত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রিয়াজ ওয়ায়েজ। বিশেষ অতিথি ছিলেন এক্সিম ব্যাংকের সহ-সভাপতি আ.ন নাসির উদ্দিন,

খাদ্য অধিদপ্তর কর্মকর্তা সঙ্গীতপ্রেমী দোলন দেব।

শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন আনন্দী সঙ্গীত একাডেমির প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক তবলা শিক্ষক শ্রী সুরজিৎ সেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুষ্ঠান উদযাপন পরিষদের আহবায়ক জিতু বড়ুয়া,সদস্য সচিব রাজু দাশগুপ্ত। উচ্চাঙ্গ সংগীত পরিবেশনের মাধ্যমে দর্শককে মাতিয়ে রাখেন পণ্ডিত জহর মুখার্জি(কন্ঠ),শিল্পী দোলন কানুনগো (মোহন বীণা),তবলায় সংগত করেন তবলা শিল্পী দেবু চক্রবর্তী ও সজীব বিশ্বাস। বিশিষ্ট নৃত্যশিল্পী প্রমা অবন্তীর পরিচালনায় ও ওড়িশি এন্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টারের পরিবেশনায় পরিবেশিত হয় শাস্ত্রীয় নৃত্য। সমবেত তবলা লহড়ায় অংশগ্রহণ করে তবলার অনুপম লহড়ায় অনুষ্ঠানস্থল মাতিয়ে রাখেন তবলা শিল্পী সর্বশ্রী তপু বড়ুয়া,জিতু বড়ুয়া,আদৃত চৌধুরী,দুর্জয় বড়ুয়া,আনন্দি সেন,রাতুল সেন,প্রান্থ দাশ,তীর্থ বড়ুয়া,সহস্র চৌধুরী,দীপ মজুমদার,রাজ দ্বীপ দত্ত,

জেনি ধর,মনোজ ভাস্কর ঋভু,উচ্ছ্বাস সেন,দীপাঞ্জন দাশ,শারদ শীল,নবজিৎ মুহুরি, অভ্র চৌধুরী,অঙ্কুশ সেন,পুনম দত্ত ও তীর্থ দাশ।

অনুষ্ঠানে বক্তারা বলেন- পাখির গুঞ্জন,বৃক্ষলতার ছন্দময়তা,বর্ষার বারিধারার তাথৈ নৃত্য,নদী সাগরের বারি তরঙ্গ,আকাশের বজ্রধ্বনি, পাল তোলা নৌকার কলরব,জীবজন্তু কীট পতঙ্গের মিটি মিটি আওয়াজ সমস্ত কিছুই যেন সঙ্গীত,সুর,তাল,লয়,বোল সৃষ্টির অমিয় বারতারই আগাম বার্তা বহন করে। খ্যাতিমান তবলাগুরু,সাধকব্যক্তিত্ব পণ্ডিত শ্রী বিজন কুমার চৌধুরী সে শাশ্বত ধারারই অনিন্দ্য সুন্দর বার্তাবাহক ছিলেন। যা তাঁর চিরসুন্দর জীবন ও কর্মাদর্শের মধ্যে জীবন্ত হয়ে উঠেছে। প্রতিটি আদর্শিক শিক্ষার্থীদের মধ্যে তিনি আজীবন বেঁচে থাকবেন এটা আমাদের আন্তরিক বিশ্বাস। শত শত সঙ্গীতপ্রেমী দর্শকের অনুপম উপস্থিতির মধ্যে দিয়ে অনুষ্ঠিত হওয়া এবারকার স্মরণানুষ্ঠান শ্রদ্ধায়,স্মৃতিতে,নৃত্যে,সঙ্গীতে,

ভঙ্গিতে,তবলা লহড়ার বোলে,

আত্ম উপলব্ধিজাত কথার মাল্যে ছিল সত্যিকার অর্থে মুখরিত ও প্রাণবন্ত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026