1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| দুপুর ১:০৪|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

দেশপ্রেমের কবিতার বই “লাল জুলাইয়ের প্রেম”

আলমগীর কবীর হৃদয় 
  • Update Time : রবিবার, এপ্রিল ২০, ২০২৫,
  • 148 Time View
133

আলমগীর কবীর হৃদয় 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

 

কবিতা

কবিতা দিয়েও কবিতা লেখা যায়,এই কথাটি তখনই সত্যি মনে হবে যখন আপনি ড.মাহফুজুর রহমান আখন্দ এর ত্রিকোণ কবিতার বই “লাল জুলাইয়ের প্রেম” বইটি পাঠ করবেন।

বইটির প্রকাশক পরিলেখ প্রকাশনী, প্রথম প্রকাশ অমর একুশে বইমেলা ২০২৫ বইটির মূল্য ১৫০ টাকা। ড.হীরা সোবহান এর দৃষ্টিনন্দন প্রচ্ছদ যে কোন বইপ্রেমির মনকাড়বে,লাল জুলাইয়ের প্রেম বইটি উৎসর্গ করা হয়েছে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ আবু সাঈদ,মুগ্ধ, আলী রায়হান সহ জুলাই বিপ্লবের সীমাহীন চেতনা-আকাশ। যেটা বইটিকে ইতিহাসের অংশ করে ফেলেছে।

বাংলাদেশের মানুষ যখন সীমাহীন অত্যাচারে কথা বলার অধিকার হারিয়ে ফেলেছিল গুম খুনের কাছে অসহায় হয়ে পড়েছিলো,স্বাধীনতা হারিয়ে ফেলেছিলো স্বাধীন বাংলাদেশে, ঠিক তখনই ২০২৪ সালের জুলাইয়ে বাংলাদেশের ছাত্র জনতা ফ্যাসিষ্ট শাসনের দাসত্ব থেকে মুক্তি পেতে ফুঁসে ওঠে, আরেকটা যুদ্ধের জন্য জীবন কে তুচ্ছ ভেবে ঝাপিয়ে পড়ে সরকার পতনের আন্দোলনে, সে আন্দোলন ছিল দূর্বার অসীম সাহসীকতার রংপুরে পুলিশের গুলির সামনে দু-হাত প্রসারিত করে আবু সাঈদ শহীদ হয়ে প্রতিবাদের আগুন লাগিয়ে দেয় সমস্ত বাংলাদেশে এই আন্দোলনে সাহস যোগাতে তখন বাংলাদেশের লেখক সাংস্কৃতিক কর্মীরাও একাত্মতা প্রকাশ করে গান কবিতায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং রাজপথে নেমে আসেন তারমধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একজন ড.মাহফুজুর রহমান আখন্দ তিনি একাধারে কবি,ছড়াকার,শিশুতোষ লেখক, লিমেরিক,ভ্রমণ, গবেষণা কর্ম এবং একজন দক্ষ সংগঠন একের পর এক ফ্যাসিষ্ট সরকারের অন্যায়ের বিরুদ্ধে এবং সরকার পতনের আন্দোলনে প্রেরণা যোগানো কবিতা লিখে যায় সেই সাথে প্রকাশ করতে থাকেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী দের সাথে থেকে আন্দোলনের নেতৃত্ব দেন, সেই রক্তাক্ত জুলাই এর লেখা ত্রিকোণ কবিতার বই টি প্রিয় লেখক ড.মাহফুজুর রহমান আখন্দ এর কাছ থেকে উপহার পাওয়ার পর যতবার বইটি পাঠ করেছি ততই মুগ্ধ হয়েছি।

সে কারনেই লাল জুলাইয়ের প্রেম বইটি নিয়ে দু’কলম লেখার চেষ্টা বইটিতে সর্বমোট ১০৮ টি কবিতা রয়েছে, সবগুলো কবিতাই তিন লাইনে সীমাবদ্ধ, সবগুলো কবিতার প্রথম লাইন শুরু ‘ক’ দিয়ে দ্বিতীয় লাইন শুরু ‘বি’ দিয়ে এবং তৃতীয় বা শেষ লাইন শুরু ‘তা’ দিয়ে।

যার অর্থ দাড়ায় কবিতার তিন লাইনের প্রথম অক্ষর মেলালে হবে ক-বি-তা কবিতা বিষয়টি যে কোন লেখকের কাছে কষ্টসাধ্য হলেও সব্যসাচি লেখক ড.মাহফুজুর রহমান আখন্দ সেটি খুব অনায়াসেই সাধ্য করে দেখিয়েছেন, যেটা যে কোন পাঠককে এই কবিতার বইটিকে পাঠ করতে উৎসাহিত করবে।

পাঠকের জন্য, কবিতা –

কতটা আড়ালে লুকাতে পারবে আখন্দ

বিধাতার দৃষ্টিতে আড়াল বলে কিছু নেই

তাকিয়েই আছেন তিনি সুক্ষ্ম গন্তব্য সুরে।

অথবা

কয়লা থেকে ময়লা কালো সরবে না

বিপ্লবীরাও রাস্তা থেকে ইঞ্চি-বিঘত নড়বে না

তারকাটাতে যতই মারো ভয়-ভীতি কেউ করবে না।

আরো একটি কবিতা পাঠকের জন্য

কষ্টনীলে গড়ছো স্বদেশ বীর শহীদি মন

বিশ্বজুড়ে উঠলো হেসে লাল জুলাইয়ের প্রেম

তাইতো আমি দিচ্ছি মেলে হৃদয় সবুজ বন।

সবশেষে এতটুকু বলবো লাল জুলাইয়ের প্রেম বইটি নিয়ে লিখলে আরো অনেক লেখা যায়, এটি নিখাঁদ একটি দেশপ্রেমের ত্রিকোণ কবিতার বই লাল জুলাইয়ের প্রেম বইটি পাঠক প্রিয়তা অর্জনে একটি সমৃদ্ধ বই হিসাবে প্রকাশ হয়েছে।

(বই আলোচনা, আলোচক কবি,গীতিকার সাংবাদিক সংগঠক ও বাচিকশিল্পী আলমগীর কবীর হৃদয়)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026