
মোহাম্মদ হানিফ ফেনী সদর প্রতিনিধি
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মু. দেলোয়ার হোসাইন দোলনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মহিপাল সার্কিট হাউজ জামে মসজিদে আয়োজিত এ দোয়া মাহফিলে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন,জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ সবুজ, জেলা সদস্য মো. বাবর আলী, ১৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুর নবী, সাংগঠনিক সম্পাদক টিটু ভুইঁয়া, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা রাকিব হাসান, সাইফুল ইসলাম মুবিন, আবুল কালাম আজাদ, ১৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতা শাহাদাত হোসেন ভূইয়া, শর্শদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা জহির উদ্দিন এবংপাঁচগাছিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুল আলিমসহ আরও অনেকে।মাহফিলে দেশনেত্রীর শারীরিক সুস্থতা, দীর্ঘায়ু ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বিশেষ মোনাজাত করা হয়।