1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| রাত ৪:৫৮|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

দুর্নীতি, মাদক ও সন্ত্রাসমুক্ত বৈষম্যহীন সমাজ গঠনে জামায়াত দৃঢ় প্রতিশ্রতিবদ্ধ-আবু তালেব মন্ডল

ঈশ্বরদী উপজেলা প্রতিনিধিঃ ইফতেখারুল ইসলাম
  • Update Time : রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫,
  • 128 Time View
403

ঈশ্বরদী উপজেলা প্রতিনিধিঃ ইফতেখারুল ইসলাম

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

#পাবনা_৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা আমির অধ্যাপক আবু তালেব মন্ডল বলেছেন, “জনগণের ভোটে আমরা ক্ষমতায় গেলে দুর্নীতি, মাদক ও সন্ত্রাসমুক্ত একটি বৈষম্যহীন সমাজ গড়ে তুলবো। এই দেশে দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না।শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে আটঘরিয়া উপজেলার দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন। মাঠজুড়ে সাধারণ মানুষের ঢল জনসভাকে উপচে পড়া সমাবেশে পরিণত করে।অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, “এই দেশের মানুষ ন্যায়বিচার ও নিরাপত্তা চায়।কর্মসংস্থানের প্রত্যাশা করে। ক্ষমতায় গেলে জাতীয় পর্যায়ে নতুন শিল্প কারখানা স্থাপনের মাধ্যমে লাখো বেকারের কর্মসংস্থান সৃষ্টি করা হবে।তরুণদের দক্ষতা অনুযায়ী কাজ দেওয়া হবে এবং নারীদের জন্যও মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিত করা হবে।তিনি আরও বলেন, “৫৪ বছরের শাসকগোষ্ঠীর ব্যর্থতা মানুষকে আজ ক্ষুব্ধ করেছে। তারা দিতে পারেনি সুশাসন, দিতে পারেনি নিরাপত্তা। মানুষ আজ পরিবর্তন চায়।সেই পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আমরা মাঠে নেমেছি।জনসভায় সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা নকিবুল্লাহ।সঞ্চালনা করেন উপজেলা সাবেক আমির হাফেজ আমিরুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, জেলা নায়েবে আমির ও আটঘরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলাম। তিনি বলেন, হামলা-মামলা দিয়ে মানুষকে আর ভয় দেখানো যাবে না। জনগণ এবার ভোটের মাধ্যমে দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের পরাজিত করবে।পাবনা–৫ আসনের প্রার্থী ও জেলা নায়েবে আমির প্রিন্সিপাল ইকবাল হোসাইন বলেন, “স্বাধীনতার পরে ক্ষমতায় থাকা সরকারসমূহ দেশকে সুশাসন দিতে ব্যর্থ হয়েছে। হত্যা, গুম, জুলুম ও দুর্নীতির মাধ্যমে মানুষকে জর্জরিত করেছে। তাই এবারের নির্বাচন হবে মুক্তির নির্বাচন।পাবনা–১ আসনের প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন বলেন, লুটপাটের রাজনীতির বিরুদ্ধে জনগণ এবার নীরব ব্যালট বিপ্লব ঘটাবে। দাঁড়িপাল্লাকে বিজয়ী করে মানুষ দেশের মালিকানা নিজেদের হাতে ফিরিয়ে আনবে।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন—জেলা কর্মপরিষদ সদস্য গোলাম রাব্বানী খান জুবায়ের, ঈশ্বরদী উপজেলা আমির ড. নুরুজ্জামান প্রামানিক, উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুল আলিম মাসউদ, চাঁদভা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা ওলিউল্লাহ, জেলা ছাত্রশিবির সভাপতি মুন্নাফ হোসেন, মাজপাড়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক সাইদুল ইসলাম কচি, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি খায়রুল ইসলাম, আটঘরিয়া পৌর মেয়র প্রার্থী সাইদুল ইসলাম মোল্লা, ঢাকাস্থ ঈশ্বরদী–আটঘরিয়া ফোরাম আহবায়ক সগির বিন নাসির ও ইঞ্জিনিয়ার নাজমুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026