1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
দুর্নীতির খবর প্রকাশ করায় সাংবাদিককে হত্যার হুমকি - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 18, 2026, 10:27 pm
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

দুর্নীতির খবর প্রকাশ করায় সাংবাদিককে হত্যার হুমকি

আব্দুল্লাহ আল মোমিন,পাবনা জেলা প্রতিনিধি
  • Update Time : Tuesday, June 3, 2025,
  • 81 Time View
57

আব্দুল্লাহ আল মোমিন,পাবনা জেলা প্রতিনিধি

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

দুর্নীতির অভিযোগে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর এনটিভি মাল্টিমিডিয়া ও দৈনিক ভোরের কাগজ পাবনা প্রতিনিধি সাংবাদিক পলাশ হোসেনকে হত্যার হুমকি দিয়েছেন ঈশ্বরদী পৌরসভার সচিব জহুরুল ইসলাম। গত ১ জুন (রবিবার) বিকেলে সচিব তার ব্যক্তিগত মোবাইল ফোন থেকে কল দিয়ে অকথ্য ভাষায় গালাগাল ও জীবননাশের হুমকি দেন বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় আতঙ্কিত হয়ে সাংবাদিক পলাশ হোসেন সোমবার (২ জুন) পাবনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি নম্বর–১৬১।

জিডিতে তিনি উল্লেখ করেন, অনলাইন দৈনিক ভোরের কাগজ-এ “দুদকের অভিযানে অনিয়মের প্রমাণ, ঈশ্বরদী পৌর সচিব জহুরুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ” শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই সচিব তার ব্যক্তিগত নম্বর থেকে ফোন করে তাকে দেখে নেওয়ার হুমকি দেন।

সাংবাদিক পলাশ হোসেন জানান, হুমকির অডিও-ভিডিও প্রমাণসহ বেশ কিছু ডকুমেন্ট তিনি সংরক্ষণ করেছেন এবং তা আইন প্রয়োগকারী সংস্থার কাছে উপস্থাপন করবেন।

এ ঘটনায় তিনি পাবনা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদককে অবহিত করেছেন। এছাড়া নিজের ও পরিবারের নিরাপত্তার স্বার্থে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন।

এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম বলেন, “পলাশ হোসেন থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

প্রেসক্লাব পাবনার সভাপতি ও সম্পাদক এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত তদন্ত ও অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট