
কামরুল ইসলাম
চট্টগ্রাম পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুর দিকনির্দেশনা মোতাবেক বাঁশখালী থানার সাহসী চৌকষ পুলিশ অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে দুর্ধর্ষ অভিযানে খুনের ঘটনায় মূল আসামীসহ তিনজন কে গ্রেফতার।
বিস্তারিত জানতে গিয়ে জানাযায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের ইলশা এলাকায় পূর্ব বিরোধের জেরে সংঘটিত খুনের ঘটনায় মূল আসামীসহ তিনজনকে গ্রেফতার করেছে বাঁশখালী থানার পুলিশ।গত ০৪ নভেম্বর সকাল ৮টার দিকে মারামারির ঘটনায় জাকের হোসেন (৬০) গুরুতর আহত হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ ঘটনায় নিহতের ছেলে মোহাম্মদ ইকবাল হোসেন বাঁশখালী থানায় হত্যা মামলা দায়ের করেন।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম-বার এর দিক-নির্দেশনায়, সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) জনাব সোহানুর রহমান সোহাগের তত্ত্বাবধানে ও অফিসার ইনচার্জ জনাব সাইফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে মূল আসামী মোঃ ফয়েজ (৩০), নুরুল আকতার (৬০) ও নুরুল আবছার (৬২)-কে চট্টগ্রাম শহর এলাকা থেকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।