
মমিনুল ইসলাম মুন রাজশাহী
রাজশাহীর দুর্গাপুর পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও দুর্গাপুর পৌরসভার প্রশাসক লাইলা নূর তানজু।বৃহস্পতিবার সকাল থেকে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ঘুরে চলমান রাস্তাঘাট নির্মাণ ও সংস্কার কার্যক্রমের মান, অগ্রগতি এবং বাস্তবায়ন পরিস্থিতি পর্যালোচনা করেন তিনি।পরিদর্শনকালে স্থানীয় প্রতিনিধিসহ পৌরসভার দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) লাইলা নূর তানজু সরু ইট-বিছানো রাস্তার নির্মাণ কাজ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। রাস্তার দু’পাশের কাঁচা বাড়িঘর, ড্রেন ও স্থাপনা ঘুরে দেখেন তিনি এবং সংশ্লিষ্টদের সঙ্গে উন্নয়ন কার্যক্রম নিয়ে কথা বলেন। কাজের গুণগত মান নিশ্চিত করতে দিকনির্দেশনাও দেন তিনি।পরিদর্শন শেষে তিনি জানান পৌরবাসীর কল্যাণে চলমান সব উন্নয়ন প্রকল্প দ্রুত ও মানসম্পন্নভাবে বাস্তবায়ন করা হবে। জনস্বার্থে এ ধরণের উন্নয়ন কর্মসূচি অব্যাহত থাকবে।স্থানীয় জনগণের আশা, এই ধরনের সক্রিয় তদারকি পৌরসভার উন্নয়নকে আরও গতিশীল করবে এবং নাগরিক সুবিধা নিশ্চিত করবে।