1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| সকাল ১১:৩২|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

দিনাজপুরের বিরামপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন প্রেমিক লম্পট উধাও।

নিজস্ব প্রতিবেদক 
  • Update Time : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫,
  • 142 Time View
107

নিজস্ব প্রতিবেদক 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

(১২ ফেব্রুয়ারি) বুধবার সরেজমিনে বিরামপুর পৌর শহরের দেবীপুর বনখঞ্জা গ্রামে গিয়ে দেখা যায়, শ্রী নয়নের মেয়ে শ্রীমতী সিমলার সাথে একই গ্রামের শ্রী ব্রজেন চক্রবর্তী এর ছেলে শ্রী মেঘনাথ চক্রবর্তী (২৫) বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে জড়িয়ে সিমলার সাথে অবৈধ মেলামেশা করে আসছে এরই ধারাবাহিকতায় গত ৯ ফেব্রুয়ারি সন্ধায় শ্রী মেঘনাথ চক্রবর্তী সিমলাকে ফুঁসলিয়ে পার্শ্বে মেঘনাথের মামা আপন (৪৫) এর ফাকা বাড়িতে ডেকে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে, এসময় সিমলা চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এলে লম্পট প্রেমিক মেঘনাথ পালিয়ে যায়। এলাকাবাসী সিমলা কে উদ্ধার করে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেয়, সেই থেকে লম্পট মেঘনাথ পালিয়ে আছে তার কোন খোঁজ পাচ্ছে না এই মর্মে গত ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার মেঘনাথের বাড়িতে বিয়ের দাবিতে অনশন কর্মসূচি পালন করে। সিমলার বাবা বাদী হয়ে বিরামপুর থানায় লিখিত অভিযোগ করেছে।

প্রেমিকা সিমলার জানান, মেঘনাথ আমাকে বিয়ে করবে বলে ৬/৭ বছর ধরে আমার সাথে অবৈধ সম্পর্ক ও মেলামেশা করে এরই মাঝে আমার পরিবার বিয়ের প্রস্তাব দিলে তারা না করে দেয় এবং আমাকে আমার পরিবার অন্য ছেলে দেখে বিয়ে দেয় মেঘনাথের কারণে আমার ঐ বিয়েও ছাড়াছাড়ি হয় আর এখন সেও আমাকে ফাঁকি দিচ্ছে তাই আমি তার বাড়িতে এসেছি সে আমাকে বিয়ে না করলে আমি এখানেই আত্মহত্যা করবো।

মেঘনাথের বড় ভাই শ্রী শান্ত জানান, ৯ তারিখে তারিখে তারা দুই জনে আমার মামার বাড়িতে সময় কাটানোর পর ঘটনার পর আমার ছোট ভাই মেঘনাথ বাড়িতে নাই তার কোন খোঁজ পাচ্ছিনা।

এবিষয়ে বিরামপুর থানার উপপরিদর্শক এসআই দুলুর সাথে কথা বললে তিনি জানান, অভিযোগের প্রেক্ষিতে আমি তদন্ত করে সত্যতা পেয়েছি কিন্তু ছেলে বাড়িতে নাই, ছেলেকে হাজির করে বিষয়টি মিটিয়ে নিতে তার পরিবারকে বলা হয়েছে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026