1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| ভোর ৫:২৫|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে জামায়াত প্রার্থীর সরব প্রচারণা: জনগণের অধিকার প্রতিষ্ঠা ও উন্নয়নের অঙ্গীকার

প্রভাতী প্রতিবেদন 
  • Update Time : শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫,
  • 132 Time View
379

প্রভাতী প্রতিবেদন 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

আসন্ন নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা কলারোয়া উপজেলার শহর ও গ্রাম অঞ্চলে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা জোরদার প্রচারণায় নেমেছেন। ১০ নং এবং ৯ নং ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সকাল থেকেই প্রার্থীরা সরব পদচারণা করছেন। বিশেষ করে, ৯ নং ইউনিয়নের ০৮ নং এবং ২ নং ওয়ার্ডে মনোনীত প্রার্থীর উপস্থিতি নির্বাচনী আমেজকে প্রাণবন্ত করে তুলেছে।বাড়ি বাড়ি জনসংযোগ ও মতবিনিময় কলারোয়া উপজেলা কাজিরহাট বাজারে শুক্রবার রাতে শুরু হয়ে দিনভর চলে এই প্রচার অভিযান। মনোনীত প্রার্থী স্থানীয় দোকানপাট, বাজার, চা-স্টল এবং বিভিন্ন পাড়া-মহল্লায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বাড়ি বাড়ি গিয়ে এলাকার মানুষের খোঁজ-খবর নেন এবং তাদের দৈনন্দিন সমস্যা ও উন্নয়নের দাবি মনোযোগ সহকারে শোনেন।

অঙ্গীকার: মানুষের অধিকার ও নিরাপদ সমাজ গঠন প্রচারাভিযানের বিভিন্ন স্থানে জনগণের উদ্দেশে নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে প্রার্থী বলেন: মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা, এলাকার শিক্ষা ও কৃষি উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং নিরাপদ সমাজ গঠনই আমার মূল লক্ষ্য। জনগণের বিশ্বাসই আমার শক্তি, আর উন্নয়নই হবে আমার প্রতিশ্রুতি। তিনি ভোটারদের উন্নয়ন-বঞ্চনার বিভিন্ন দিক তুলে ধরে সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন। কর্মী-সমর্থকদের সক্রিয় অংশগ্রহণ।

গণসংযোগে স্থানীয় নেতাকর্মী, তরুণ সমর্থক এবং শুভাকাঙ্ক্ষীরা সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। তারা ব্যানার-ফেস্টুন হাতে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে প্রচার চালাচ্ছেন এবং বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করছেন। এলাকাজুড়ে সার্বিকভাবে একটি উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচনী জনসভা: ‘ভাগ্যের পরিবর্তন হবে না ওই তন্ত্র-মন্ত্রে’ নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সাতক্ষীরা কলারোয়া উপজেলা কাজিরহাট বাজার ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি জনসভা অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থকরা এতে অংশগ্রহণ করেন।

বক্তৃতাকালে মনোনীত প্রার্থী বর্তমান ও অতীত রাজনীতির সমালোচনা করে বলেন: গত ৫৪ বছর যারাই ক্ষমতায় এসেছে তারাই জনগণের অধিকার প্রতিষ্ঠিত করে নাই। জনগণ বারবার প্রতারিত হয়েছে। জনগণ তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। সুতরাং আমরা বলতে চাই, আগামী দিনের ওই তন্ত্র-মন্ত্র দিয়ে জনগণের ভাগ্যের পরিবর্তন হবে না। আমরা ১১ দফা দেখেছি, ২১ দফা দেখেছি, ৩৭ দফা দেখেছি—জনগণ দেখেছে। তাদেরকে এখন আর জনগণ বিশ্বাস করে না। দিনব্যাপী প্রচারণার মাধ্যমে মনোনীত প্রার্থী ভোটারদের তাঁর উন্নয়ন-ভিশন এবং ভবিষ্যৎ পরিকল্পনা জানিয়ে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026