1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| বিকাল ৪:২৬|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে ফেনীতে টেকনোলজিস্ট–ফার্মাসিস্টদের কর্মবিরতি

মোহাম্মদ হানিফ ফেনী প্রতিনিধি
  • Update Time : সোমবার, ডিসেম্বর ১, ২০২৫,
  • 73 Time View
157

মোহাম্মদ হানিফ ফেনী প্রতিনিধি

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

ফেনীতে দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। রবিবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে দুই ঘণ্টাব্যাপী কর্মবিরতিতে সরকারি, বেসরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের শতাধিক টেকনোলজিস্ট–ফার্মাসিস্ট একত্রিত হন। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা।সমাবেশে ভিড় করেন শতাধিক পেশাজীবী কর্মবিরতিতে অংশ নেন মেডিকেল টেকনোলজিস্ট শারমিন সুলতানা, মো. আনোয়ার হোসেন,সত্যজিৎ মজুমদার, মো. এমরান হোসেন ভুঁইয়া, সালেহ উদ্দিন পাটোয়ারী, ফার্মাসিস্ট মো. নোমান, পিয়ারা বেগম, মো. শাহ আলমসহ ফেনীর বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে কর্মরত পেশাজীবীরা।হাসপাতাল প্রাঙ্গণে সকালে থেকেই জড়ো হতে থাকেন টেকনোলজিস্ট–ফার্মাসিস্টরা। ব্যানার, প্ল্যাকার্ড হাতে নিজেদের দাবি তুলে ধরেন তারা।দশম গ্রেড বাস্তবায়ন চাই, বৈষম্যের অবসান চাই, সেবাদাতার মর্যাদা নিশ্চিত হোক”—এ ধরনের স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো চত্বর।স্বাস্থ্যসেবা টিমওয়ার্ক—তবুও সবচেয়ে অবহেলিত তারা বক্তারা বলেন,দেশের স্বাস্থ্যব্যবস্থা একটি সমন্বিত টিমওয়ার্ক।চিকিৎসক ও নার্সদের পাশাপাশি মেডিকেল টেকনোলজিস্টরা এক্স-রে,সিটি স্ক্যান,এমআরআই,ইসিজি, আল্ট্রাসনোগ্রাফি, রক্ত পরীক্ষা, ক্যানসার চিকিৎসায় রেডিওথেরাপি, ফিজিওথেরাপি এবং ডেন্টাল বিভাগে রোগ নির্ণয় ও চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সঠিক রোগ শনাক্তকরণে তাদের অবদান অপরিহার্য।ফার্মাসিস্টরা হাসপাতালের মেডিসিন স্টোর ব্যবস্থাপনা, ওষুধ সংরক্ষণ, মান নিয়ন্ত্রণ, বিতরণ, চাহিদাপত্র তৈরিসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। রোগীর নিরাপত্তা ও চিকিৎসায় সঠিক ওষুধ নিশ্চিত করতে তারা সবসময় সতর্ক থাকেন।বক্তাদের অভিযোগ আমরা স্বাস্থ্যসেবার অন্যতম ভিত্তি হলেও বছরের পর বছর বৈষম্যের শিকার। গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেও গ্রেড, বেতন ও পদোন্নতিতে অবহেলিত হয়েছি। নানাবিধ সমস্যায় জর্জরিত এই পেশায় সংস্কারের উদ্যোগ নেই।পরবর্তী কর্মসূচি: কঠোর অবস্থান সমাবেশে পেশাজীবীরা ঘোষণা দেন—২ ডিসেম্বরের মধ্যে দাবি মানতে হবে,৩ ডিসেম্বর অর্ধদিবস কর্মবিরতি,৪ ডিসেম্বর থেকে সারাদেশে পূর্ণাঙ্গ শাটডাউন, সব ধরনের সেবা সম্পূর্ণ বন্ধ থাকবে।তারা জানান,দীর্ঘদিন ধরে দাবি জানালেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিচ্ছে না। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।সাইড বার: তাদের দাবি কী?
টেকনোলজিস্ট–ফার্মাসিস্টদের মূল দাবি পদমর্যাদা অনুযায়ী দশম গ্রেড বাস্তবায়ন,নিয়োগ ও পদোন্নতিতে বৈষম্য দূরীকরণ,পেশাগত ঝুঁকি ভাতা প্রদান, বিভাগে পর্যাপ্ত জনবল নিয়োগ,আন্তর্জাতিক মান বজায় রেখে কর্মপরিবেশ উন্নয়ন।স্বাস্থ্যসেবার অন্যতম ভিত্তি হওয়া সত্ত্বেও টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের প্রতি বছরের পর বছর অবহেলাই যেন নিয়মে পরিণত হয়েছে।এবার তারা ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছেন। দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি বাস্তবায়ন হলে সারাদেশের হাসপাতালগুলোতে বড় ধরনের সেবাব্যাহত হওয়ার ঝুঁকিও রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026