
মোঃ শিবলু রহমান
দলের সংকটময় মুহূর্তে শাজাহানপুর উপজেলা বিএনপির মিডিয়া সেলের একজন নির্ভরযোগ্য যোদ্ধা হিসেবে কাজ করেছেন এস.কে. সাগর মির্জা। যখন অনেক পদবীধারী নেতাকর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করতে শঙ্কা অনুভব করতেন, ঠিক সেই সময় কোনো পদ-পদবি ছাড়াই দলীয় চেতনা ও বিশ্বাসকে সামনে রেখে মিডিয়ায় সরব ছিলেন তিনি।
এস.কে. সাগর মির্জা জানান, উপজেলা বিএনপির সভাপতি জননেতা এনামুল হক শাহীন তার পাশে বটগাছের মতো দাঁড়িয়ে সাহস জুগিয়েছেন। দলের সংকটকালে হরতাল, অবরোধসহ বিএনপির সকল আন্দোলন-সংগ্রামে তিনি সক্রিয় উপস্থিতি নিশ্চিত করেন। দলের মিডিয়া কার্যক্রম পরিচালনা করতে গিয়ে অনেক সময় খাবার-দাবার বাদ দিতে হয়েছে, শরীরের ওজন নেমে আসে ৫০ কেজিতে, যেখানে তার স্বাভাবিক ওজন ৬৫ কেজি।
আন্দোলনের দিনগুলোতে নিরাপত্তাহীনতার কারণে তিনি অন্যের বাড়িতে রাত কাটিয়েছেন। আতঙ্কে ঘুম ছিল অনিয়মিত। সে সময় থানা পর্যায়ে তাকে আটক করার চেষ্টা চলছিল বলে তিনি জানান। সাগর মির্জা বলেন, “যদি তারা আমাকে ধরতে পারত, হয়তো আজ এই স্বাধীনতার সূর্য আমি দেখতে পেতাম না। এই কঠিন সময়ে তাকে সাহস দিয়েছেন তার মা ও বাবা। মা বলেছেন, “আল্লাহর নামে ছেড়ে দিলাম, বিজয় নিয়ে আসো।” আর বাবা বলেছিলেন, “বিএনপি আমাদের রক্তে মেশা তোমাকে দেশমাতার জন্য উৎসর্গ করলাম।”
তিনি বলেন, পরিবারের সমর্থন না থাকলে রাজনৈতিক সংগ্রামে এগিয়ে যাওয়া অসম্ভব তাই তিনি তার মা-বাবার জন্য সবার কাছে দোয়া চান। দলের গণঅভ্যুত্থান, ছাত্র-জনতা ও সাধারণ মানুষের আন্দোলনের ফলে স্বৈরাচার শেখ হাসিনার পলায়ন নিশ্চিত হয় এবং বাংলাদেশ নতুনভাবে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করে—এমন মন্তব্য করেন তিনি। এস.কে. সাগর মির্জা জানান, তার রাজনৈতিক পথচলার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি জননেতা জনাব এনামুল হক শাহীন, শাজাহানপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চুপিনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব আনোয়ার হোসেন মাস্টার,
চোপিনগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি ইলিয়াস মণ্ডল, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল ইসলাম। তারা সার্বক্ষণিক তার নিরাপত্তা ও রাজনৈতিক সহায়তার দায়িত্ব নেন। সাগর মির্জা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমি সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই এবং সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। একইসাথে আপনাদের কাছে দোয়া চাই—যেন সৎ ও নিষ্ঠার সাথে আমার রাজনৈতিক পথচলা অব্যাহত রাখতে পারি।”