1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| রাত ৩:২২|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

থমথমে গোপালগঞ্জ: ১৪৪ ধারা জারি, ৪ প্লাটুন বিজিবি মোতায়েন; সেনাবাহিনীর সাঁজোয়া যানে উ*দ্ধার হলেন এনসিপি নেতারা

Reporter Name
  • Update Time : বুধবার, জুলাই ১৬, ২০২৫,
  • 197 Time View
106

থমথমে গোপালগঞ্জ: ১৪৪ ধারা জারি, ৪ প্লাটুন বিজিবি মোতায়েন; সেনাবাহিনীর সাঁজোয়া যানে উ*দ্ধার হলেন এনসিপি নেতারা

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

স্টাফ রিপোর্টার
ইমরান মাতুব্বর ( গোপালগঞ্জ)

সংঘর্ষকবলিত গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুরো জেলাজুড়ে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে শহরে ৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

এর আগে, প্রায় চার ঘণ্টার রুদ্ধশ্বাস নাটকীয়তার পর জেলা পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে অবরুদ্ধ হয়ে থাকা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের এক নজিরবিহীন অভিযানে উদ্ধার করা হয়।

বুধবার সন্ধ্যায় এই উদ্ধার অভিযান পরিচালিত হয়, যেখানে সেনাবাহিনীর সম্পৃক্ততা দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, এসপি অফিসের ভেতর থেকে এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতারা সেনাবাহিনীর একটি সুরক্ষিত সাঁজোয়া যানে উঠছেন। যানটি তাদের নিয়ে তীব্র উত্তেজনার কেন্দ্রস্থল থেকে বেরিয়ে যায়।

সূত্রমতে, সাঁজোয়া যানটি নেতাদের শহরের বাইরে একটি অজ্ঞাত নিরাপদ স্থানে নিয়ে যায়। পরবর্তীতে সেখান থেকে তারা নিজেদের গাড়িবহরে উঠে মাদারীপুরের উদ্দেশে রওনা দেন। এই পুরো প্রক্রিয়াটি যৌথবাহিনীর কঠোর তত্ত্বাবধানে সম্পন্ন হয়।

এর আগে, দুপুর ৩টার দিকে সমাবেশ শেষে ফেরার পথে এনসিপি’র গাড়িবহরে হামলার ঘটনা ঘটলে পরিস্থিতি রণক্ষেত্রে পরিণত হয়। দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে প্রাণভয়ে দলটির নেতারা এসপি অফিসে আশ্রয় নিলে সেখানে এক দীর্ঘ অচলাবস্থার সৃষ্টি হয়।

বর্তমানে শহরের পরিস্থিতি থমথমে থাকলেও দৃশ্যত শান্ত রয়েছে। জেলা প্রশাসন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যেকোনো ধরনের সভা-সমাবেশ, মিছিল ও জমায়েত নিষিদ্ধ ঘোষণা করেছে। গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্যদের টহল দিতে দেখা যাচ্ছে এবং পুরো পরিস্থিতি কঠোরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026