
মাহিন আহমেদ কুলিয়ারচর উপজেলা প্রতিনিধি
কুলিয়ারচর উপজেলার বিভিন্ন ইউনিয়নে এভাবেই ধানের ক্ষেত নষ্ট করে, হচ্ছে তেল ও গ্যাস অনুসন্ধানের পরিক্ষা।২৫ নভেম্বর কুলিয়ারচরের অনেক এলাকায় তেল ও গ্যাস অনুসন্ধানের পরিক্ষা চালায় একদল বিদেশি সংস্থার লোকজন।
অনেক যায়গায় দেখা গেছে, নদীর উপর কিংবা নদীর তীরে এই অনুসন্ধান পরিচালনা করেছেন তারা।অনেক যায়গায় দেখা গেছে খালি মাঠে, কিংবা অনাবাদি জমিতে এই পরিক্ষা করছেন তাতে কোনো সমস্যা নেই।দেশের সম্পদ অনুসন্ধানের কাজ তারা করতেই পারে।কিন্তু যখন কোনো আবাদি জমি নষ্ট করে এই অনুসন্ধান পরিচালনা করা হয়। এলাকাবাসী নিষেধ অমান্য করেই চলেছে এই অনুসন্ধান।
তখন কতটুকু মেনে নিতে পারে কৃষক কিংবা সচেতন নাগরিকরা?বিভিন্ন স্থানে এই ভাবে ধানের ক্ষেত ও ধান নষ্ট করে অনুসন্ধান পরিচালনা করা কতটুকু যুক্তিযুক্ত হতে পারে?কৃষকের এই ক্ষতি মেনে নেয়া যায় না,সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রশাসনের কাছে আকুল আবেদন, এরকম অনুসন্ধান, কৃষকের ধান কর্তন করে বাড়ি নিয়ে যাওয়ার আগ পর্যন্ত স্থগিত করা হোক।