1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সন্ধ্যা ৭:৪৮|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

তিল্লী ইউনিয়নের উত্তর আয়নাপুরে বিএনপি নেতা দুলাল মাদবরের নির্বাচনী প্রচারণা শুরু

আব্দুল জলিল পাশা মানিকগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, অক্টোবর ২৪, ২০২৫,
  • 286 Time View
311

আব্দুল জলিল পাশা মানিকগঞ্জ প্রতিনিধি 

সাটুরিয়া উপজেলামানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লী ইউনিয়নের ৩নং ওয়ার্ড উত্তর আয়নাপুরে বিএনপির নেতা মোঃ দুলাল মাদবরের নির্বাচনী প্রচারণার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বলেন, স্বাধীনতার পর থেকে যতবার নির্বাচন হয়েছে, তিল্লী ইউনিয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতীক ধানের শীষ ব্যতীত অন্য কোনো দল প্রথম হতে পারেনি। এমনকি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময়ও প্রশাসনিক চাপ ও ক্যাডার বাহিনীর প্রভাব ব্যবহার করেও তারা এই কেন্দ্রে ভোট ব্যাংক গড়ে তুলতে ব্যর্থ হয়েছে।নেতারা আরও বলেন, আসন্ন ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও আহ্বায়ক আফরোজা খানম রিতা’কে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন, সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার,সাংগঠনিক সম্পাদক শাহিন আজাদ বিপ্লব,স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মহসিনউজ্জামান,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান,উপজেলা সংগ্রামী যুবদল নেতা মোঃ ফরিদ হোসেন, তিল্লী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ দুলাল হোসেন (মাদবর),শ্রমিক দলের নেতা হাশিম মোল্লা,এবং স্থানীয় নেতা পলাসসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।সভায় উপস্থিত বক্তারা সর্বসম্মতভাবে ঘোষণা দেন,তিল্লী ইউনিয়নের ৩নং ওয়ার্ড উত্তর আয়নাপুরে আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে ঘরে ঘরে গিয়ে প্রচারণা চালাতে হবে।

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026