1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| বিকাল ৪:৪৮|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

তিন সপ্তাহ পর রাজশাহীতে ভাইয়ের হাতে ভাই খুন, র‌্যাবের জালে দুই আসামি

অপু দাস স্টাফ রিপোর্টার,রাজশাহী
  • Update Time : রবিবার, নভেম্বর ২, ২০২৫,
  • 121 Time View
202

অপু দাস স্টাফ রিপোর্টার,রাজশাহী

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

রাজশাহীর গোদাগাড়ীতে পারিবারিক কলহের জেরে ছোট ভাইকে হত্যার অভিযোগে বড় ভাই ও ভাতিজাকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)।রোববার (২ নভেম্বর) ভোরে নগরের কাশিয়াডাঙ্গা থানার হারুপুর বাগানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন—গোদাগাড়ী উপজেলার আইহাই রাহী গ্রামের বাসিন্দা সুকুমার রায় (৫০) ও তাঁর ছেলে রবীন চন্দ্র রায় (২০)। নিহত পর্বত রায় (৪৫) ছিলেন সুকুমারের ছোট ভাই।র‌্যাব-৫ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১১ অক্টোবর পারিবারিক বিষয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে দুই ভাইয়ের মধ্যে হাতাহাতি হয়। পরে গ্রামের এক চায়ের দোকানে বসে থাকা অবস্থায় পর্বত রায় বড় ভাই সুকুমারকে লাঠি দিয়ে আঘাত করেন। এরপর সুকুমারের ছেলে রবীন বাড়ি থেকে আরেকটি লাঠি এনে চাচা পর্বতের মাথায় আঘাত করেন, এতে তিনি গুরুতর আহত হন।গুরুতর অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পরদিন (১২ অক্টোবর) সকালে তাঁর মৃত্যু হয়।নিহতের স্ত্রী বাদী হয়ে রবীনকে প্রধান আসামি ও সুকুমারকে সহ-আসামি করে গোদাগাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকে বাবা-ছেলে পলাতক ছিলেন।র‌্যাব জানায়, দীর্ঘদিনের গোয়েন্দা তৎপরতা ও নজরদারির পর তাঁদের অবস্থান শনাক্ত করা হয়। পরে ভোরে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়।র‌্যাব-৫ বলেন,ঘটনার পর থেকেই আসামিরা আত্মগোপনে ছিল। আমাদের গোয়েন্দা নজরদারিতে তাঁদের অবস্থান শনাক্ত হয়। পরে সফল অভিযানে তাঁদের গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করা হয়েছে।র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যার দায় স্বীকার করেছেন। তাঁদের গোদাগাড়ী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026