1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| বিকাল ৫:২১|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

তারেক রহমানের নির্দেশিত ৩১ দফা বাস্তবায়নে ধামরাইয়ে গণজোয়ার নেতৃত্বে আলহাজ্ব তমিজ উদ্দিন

শিশির আহমেদ ধামরাই
  • Update Time : শনিবার, নভেম্বর ১, ২০২৫,
  • 352 Time View
566

শিশির আহমেদ ধামরাই

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ধামরাই পৌরসভা ৭ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক বিশাল আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৩১ অক্টোবর ২০২৫) বিকেলে ইসলামপুর সবুজ সংঘ মাঠে অনুষ্ঠিত সভায় বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে সৃষ্টি হয় গণজোয়ারমুখর পরিবেশ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব তমিজ উদ্দিন, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি বিএনপি; সভাপতি, ধামরাই উপজেলা বিএনপি এবং সাবেক চেয়ারম্যান, ধামরাই উপজেলা পরিষদ।গত ফ্যাসিবাদী আওয়ামী সরকারের আমলেও ধামরাইয়ের জনগণের বিপুল সমর্থনে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে তিনি যে জনপ্রিয়তার নজির স্থাপন করেছিলেন, তা আজও অটুট রয়েছে।

ধামরাইয়ের সাধারণ জনগণ আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমন একজন প্রার্থীকে দেখতে চান, যিনি সাধারণ মানুষের কাছ থেকে উঠে এসে দুর্নীতি ও লুটপাটের বাইরে থেকে জনগণের কল্যাণে কাজ করবেন। তিনি ঢাকা–২০ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শামসুল ইসলাম আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামীতে দল আলহাজ্ব তমিজ উদ্দিনের প্রতি আস্থা রাখবে এবং তাকে দলীয় মনোনয়ন প্রদান করবে। তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় আসলে ধামরাইয়ে ব্যাপক উন্নয়ন কার্যক্রম হাতে নেওয়া হবে এবং বেকারত্ব সমস্যা নিরসনে কার্যকর ভূমিকা পালন করা হবে।

বিশেষ অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন: মোঃ আতিকুর রহমান আতিক, ভারপ্রাপ্ত সভাপতি, ধামরাই পৌর বিএনপি আশিকুজ্জামান স্বপন, সাধারণ সম্পাদক, ধামরাই পৌর বিএনপি আনোয়ার জাহিদ তালুকদার, সিনিয়র সহ-সভাপতি, ধামরাই পৌর বিএনপি মীর জাহাঙ্গীর আলী, সিনিয়র যুগ্ম সম্পাদক, ধামরাই পৌর বিএনপি ইঞ্জিঃ মারুফ শিকদার, সাংগঠনিক সম্পাদক, ধামরাই পৌর বিএনপি ফিরোজ খান বাবু, সাংগঠনিক সম্পাদক, ধামরাই পৌর বিএনপি সভায় সভাপতিত্ব করেন আব্দুল মান্নান খান, সভাপতি, ৭নং ওয়ার্ড ধামরাই পৌর বিএনপি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়াদুদুর রহমান ফালান, সাধারণ সম্পাদক, ৭নং ওয়ার্ড ধামরাই পৌর বিএনপি। ৩১ দফার তাৎপর্য ও লক্ষ্য সভায় বক্তারা বলেন, “তারেক রহমানের ঘোষিত ৩১ দফা শুধু রাজনৈতিক সংস্কার নয়, এটি একটি জাতীয় পুনর্জাগরণের নীলনকশা। এই দফাগুলোর বাস্তবায়নের মধ্য দিয়েই জনগণের ভোটাধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।

বক্তারা আরও বলেন, তারেক রহমানের ৩১ দফার লক্ষ্য হলো গণতান্ত্রিক শাসনব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করা দুর্নীতি ও স্বজনপোষণ বন্ধ করে জবাবদিহিমূলক প্রশাসন গঠন বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠা মানবাধিকার ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও কর্মসংস্থান সৃষ্টি শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিক্ষেত্রে সংস্কার ও জনসেবার উন্নয়ন গ্রামীণ উন্নয়ন ও স্থানীয় সরকারকে শক্তিশালী করা সভায় বক্তারা একবাক্যে বলেন, “তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলে জনগণের অংশগ্রহণে একটি প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব হবে। অন্যদের উপস্থিতি এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ধামরাই পৌর যুবদলের সক্রিয় নেতাকর্মী সুজন,আবুল, মঞ্জু,মানিক,পারভেজ, আলামিন, সাব্বির, আলিম, জাকির, বিল্লাল, সুমন, ছোট বাবুসহ অসংখ্য নেতাকর্মী।তাদের উপস্থিতিতে পুরো মাঠ মুখরিত হয়ে ওঠে দলীয় স্লোগান ও ঐক্যের প্রতিধ্বনিতে।সারা মাঠজুড়ে ছিল উচ্ছ্বাস, ঐক্যের বার্তা ও তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026