1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সকাল ৮:৫৯|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

তারেক রহমানের জন্মদিনে ফেনীতে শতাধিক মুসল্লীর মাঝে জায়নামাজ বিতরণ

মোহাম্মদ হানিফ ফেনী সদর প্রতিনিধি
  • Update Time : সোমবার, নভেম্বর ২৪, ২০২৫,
  • 84 Time View
162

মোহাম্মদ হানিফ ফেনী সদর প্রতিনিধি

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে ফেনীতে শতাধিক মুসল্লীর মাঝে জায়নামাজ বিতরণ করা হয়েছে। শনিবার (২২ নভেম্বর) বিকেলে ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের কলঘর এলাকায় জিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে এ ব্যতিক্রমী আয়োজন অনুষ্ঠিত হয়।আয়োজনে নেতৃত্ব দেন পাঠাগারের প্রতিষ্ঠাতা,ফেনী সদর উপজেলা বিএনপির সদস্য ও কালিদহ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল আলম সবুজ।তিনি জানান,দলীয় নির্দেশনার কারণে জন্মদিনে কেক কাটা বা উৎসব আয়োজন নিষিদ্ধ থাকায় প্রিয় নেতার প্রতি ভালোবাসা প্রকাশে তারা ধর্মীয় এই উদ্যোগ গ্রহণ করেছেন। শীত মৌসুমে মুসল্লীরা যেন আরামে নামাজ আদায় করতে পারেন এ ভাবনা থেকেই তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় জায়নামাজ বিতরণ করা হয়েছে।নুরুল আলম সবুজ বলেন,তারেক রহমানকে ভালোবেসে নানা আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল।কিন্তু দলীয় নিষেধাজ্ঞার কারণে সেগুলো বাতিল করতে হয়েছে।তাই জন্মদিনে তাঁর জন্য দোয়া কামনায় আমরা মুসল্লীদের মাঝে জায়নামাজ বিতরণ করেছি।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,কালিদহ ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল হক লিটন চেয়ারম্যান,ধলিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন,কালিদহ ইউনিয়ন ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এরশাদ উল্যাহ,ফেনী সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আবদুল হালিম মানিক,ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. মিয়া,ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি সাহাব উদ্দিন,ছাত্রদল নেতা মেহেরাজ উদ্দিন হিমেল, জামশেদ আলম,ধলিয়া ইউনিয়ন ছাত্রদল নেতা ইমরান হোসেন পিয়াস, জাহিদ হোসেন ইমনসহ দলীয় অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।স্থানীয় মুসল্লীরা আয়োজকদের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে তারেক রহমানের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও জাতীয় রাজনীতিতে ভূমিকার জন্য দোয়া করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026