1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৬:১৫|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

টেকনাফে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে গোলাগুলিতে রফিক ডাকাত আটক 

শহীদুল ইসলাম শাহেদ,টেকনাফ প্রতিনিধ 
  • Update Time : মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫,
  • 219 Time View
324

শহীদুল ইসলাম শাহেদ,টেকনাফ প্রতিনিধ 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

টেকনাফের পাহাড়ি এলাকায় যৌথ বাহিনীর সঙ্গে গোলাগুলির পর চিহ্নিত মাদক ব্যবসায়ী ও অপহরণকারী চক্রের প্রধান মোহাম্মদ রফিক (২৮) আটক হয়েছেন।

সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম মহেশখালিয়া পাড়া সংলগ্ন পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানান টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।

আটক রফিক ওই এলাকার আব্দুস সালামের ছেলে। তিনি গুলিবিদ্ধ অবস্থায় ধরা পড়েন।

পুলিশ জানায়, মোহাম্মদ রফিক একজন চিহ্নিত মাদক কারবারি ও ডাকাত দলের নেতা। তার নেতৃত্বে পাহাড়ে সক্রিয় একটি সন্ত্রাসী চক্র রয়েছে, যারা মাদক পাচার, অপহরণ ও ডাকাতিসহ একাধিক অপরাধে জড়িত। তার বিরুদ্ধে দেড় ডজনেরও বেশি মামলা রয়েছে।

ওসি গিয়াস উদ্দিন জানান, সংঘবদ্ধ একটি চক্র স্থানীয় এক ব্যক্তির বসতঘরে অবস্থান করছে এমন গোপন খবরে পুলিশ ও নৌবাহিনীর একটি যৌথ দল অভিযান চালায়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে চক্রটি এলোপাতাড়ি গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে যৌথ বাহিনীও পাল্টা গুলি চালায়।

একপর্যায়ে ৭-৮ জন সন্ত্রাসী গুলি ছুড়তে ছুড়তে পাহাড়ে পালিয়ে যায়। পরে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা সম্ভব হয়।

আটক রফিককে উদ্ধার করে প্রথমে হ্নীলা হেলথ কেয়ারে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

তিনি আরও জানান, পাহাড়ে এখনো অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026