1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| দুপুর ১২:১০|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

টেকনাফে যুবক অপহরণ, ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি

রিপোর্টার:আবির হোসেন সান (কক্সবাজার) 
  • Update Time : মঙ্গলবার, এপ্রিল ১৫, ২০২৫,
  • 220 Time View
331

রিপোর্টার:আবির হোসেন সান (কক্সবাজার) 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার পাহাড় থেকে ছন আনতে গিয়ে আবারও মোহাম্মদ দেলোয়ার (২৫) নামে এক যুবককে অপহরণ করেছে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী। মুক্তিপণ হিসেবে ১০ লাখ টাকা দাবি করা হচ্ছে বলে ভুক্তভোগী পরিবার জানিয়েছেন।

গত সোমবার (১৪ এপ্রিল) সকাল ৭টায় এই অপহরণের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন বাহারছড়ার ইউনিয়ন পরিষদে ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফরিদ উল্লাহ। দেলোয়ার বাহারছড়ার মারিশবনিয়া এলাকার মৃত আব্দুল করিম মিস্ত্রীর ছেলে।

স্থানীয় ইউপি সদস্য ফরিদ উল্লাহ জানান, সোমবার সকালে একই এলাকার তিনজন বাসিন্দা মোহাম্মদ দেলোয়ার (২৫), আব্দু সালাম (৫০) ও হাসান আহমদসহ (৪৫) মিলে পাহাড়ে ছন আনতে যায়। ওই সময় সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী তাদেরকে ধাওয়া করে দেলোয়ার নামে একজনকে ধরে নিয়ে যায়।

অপর দুইজন কোনো রকম পালিয়ে এসেছেন। পরে দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েকবার অপহৃত দেলোয়ারের স্ত্রী নুর নাহার বেগমের মুঠোফোনে ফোন করে ১০ লাখ টাকার মুক্তিপণ দাবি করা হয়েছে। মুক্তিপণের টাকা জোগাড় করতে না পারলে স্বামীর লাশ গ্রহণের জন্য প্রস্তুত থাকতে হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে।

ফেরত আসা দুইজন জানান, সন্ত্রাসীদের হাতে ভারি অস্ত্রশস্ত্র রয়েছে। তারা দেলোয়ারকে অস্ত্রের মুখে জিম্মি করে গহীন পাহাড়ের দিকে নিয়ে গেছে।

অপহৃত দেলোয়ারের স্ত্রী নুর নাহার বেগম বলেন, দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত আমার মোবাইলে কয়েকবার ফোন করে মুক্তিপণ হিসেবে ১০ লাখ টাকা দাবি করা হচ্ছে। কিন্তু তাদের দাবি করা এ টাকা দেওয়া আমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। অপহরণকারীরা মুক্তিপণ আদায় করার জন্য মারধর ও নানা ধরনের নির্যাতন করে মোবাইল ফোনের মাধ্যমে আমাদেরকে শোনাচ্ছেন।

বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক শুভ রঞ্জন সাহা বলেন, একজন অপহরণের বিষয়টি শুনেছি। পরিবারের পক্ষ থেকে কোন ধরনের অভিযোগ দেওয়া হয়নি। এ ব্যাপারে পুলিশ কাজ শুরু করেছেন।

কক্সবাজার জেলা পুলিশ ও ভুক্তভোগী ব্যক্তিদের তথ্য বলছে, এনিয়ে গত ১৫ মাসে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ২৪৫ জনকে অপহরণের ঘটনা ঘটেছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026