1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| সকাল ১০:২২|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

টেকনাফে অপহৃত ৫ জনের কোন খোঁজ নেই 

শহীদুল ইসলাম শাহেদ,টেকনাফ 
  • Update Time : শুক্রবার, ফেব্রুয়ারি ৭, ২০২৫,
  • 185 Time View
144

শহীদুল ইসলাম শাহেদ,টেকনাফ 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

কক্সবাজারে টেকনাফের পাহাড়ি এলাকায় জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে অপহৃত পাঁচজনকে একদিন পরও ছেড়ে দেয়নি দুর্বৃত্তরা। তবে তাদের ছেড়ে দিতে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করছে বলে অভিযোগ স্বজনদের। এদিকে অপহৃতদের উদ্ধারে সাঁড়াশি অভিযান চলছে বলে জানিয়েছেন প্রশাসন।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হুমায়ুন কাদের চৌধুরী।

অপহৃতরা হল— টেকনাফের বাহারছড়া ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মাঠ পাড়া ও বাইন্ন্যা পাড়ার বাসিন্দা আব্দুল হকের ছেলে মারুফ উল্লাহ (১৮), মোহাম্মদ হাসানের ছেলে মোহাম্মদ কাইফ উল্লাহ (১৭), হামিদুল হকের ছেলে মোহাম্মদ ইসা (২৮), মৃত কালা মিয়ার ছেলে ইউসুফ উল্লাহ (৩০) ও শফিউল আজমের ছেলে মো. আবুইয়া (২০)

বুধবার সকালে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের মাঠ পাড়া ও বাইন্ন্যা পাড়া এলাকার ১৫ জন লোক স্থানীয় পাহাড়ে জ্বালানি কাঠ সংগ্রহে যান। এক পর্যায়ে স্থানীয় চাকমা পাড়া সংলগ্ন এলাকার পূর্ব পাশের পাহাড়ি এলাকায় একদল দুর্বৃত্ত অস্ত্রের মুখে তাদের জিন্মি করে। পরে তাদের মধ্যে ৫ জনকে জিন্মি রেখে অন্যদের ছেড়ে দেয়।

স্থানীয় ইউপি সদস্য হুমায়ুন কাদের চৌধুরী বলেন, ঘটনার একদিন পার হলেও দুর্বৃত্তরা কাউকে ছেড়ে দেয়নি। বুধবার রাতে অপহৃতদের ছেড়ে দিতে স্বজনদের কাছে মোবাইল ফোনে কল দিয়ে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে।

তবে বৃহস্পতিবার সকাল থেকে দুর্বৃত্তদের ব্যবহৃত মোবাইল ফোন নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে বলে জানান তিনি।

অপহৃত কাইফ উল্লাহ’র (১৭) বাবা মোহাম্মদ হাসান বলেন, বুধবার রাতে মোবাইল ফোন কল দিয়ে দুর্বৃত্তরা জনপ্রতি এক লাখ করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। দাবিকৃত টাকা আদায় না করলে অপহৃতদের প্রাণে মেরে ফেলবে বলে হুমকি দিচ্ছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ঘটনাটি অবহিত হওয়ার পর থেকে পুলিশ অপহৃতদের উদ্ধারে টেকনাফের বিভিন্ন পাহাড়ি এলাকায় সাঁড়াশি অভিযান চালাচ্ছে। তবে স্বজনদের কাছ থেকে দুর্বৃত্তদের মুক্তিপণ দাবির বিষয়টি পুলিশ অবহিত নয়।

স্বজনরাও মুক্তিপণ দাবির বিষয়টি পুলিশকে অভিযোগ করেননি বলে জানান তিনি।

উল্লেখ্য, কক্সবাজার জেলা পুলিশ ও ভুক্তভোগী ব্যক্তিদের তথ্য বলছে, গত এক বছরের বেশি সময়ে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ২১৯ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। অন্যদিকে একই সময়ে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা আশ্রয়শিবির থেকে ৮৭ জনকে অপহরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026