1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| রাত ২:৪৬|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

টেকনাফের আচারের প্যাকেটে ইয়াবা এক পাচারকারী আকট

মোজাম্মেল হক,স্টাফ রিপোর্টার 
  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ৬, ২০২৫,
  • 227 Time View
154

মোজাম্মেল হক,স্টাফ রিপোর্টার 

আচারের প্যাকেটে অভিনব কৌশলে ইয়াবা পাচারকালে কক্সবাজারের টেকনাফ বিজিবির চেকপোস্টে এক যুবক আটক হয়েছেন। তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

মঞ্জুর আলম (১৯) নামে আটককৃত যুবক টেকনাফ সাবরাং ৫ নম্বর ওয়ার্ডের সাব্বির আহমদের ছেলে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন।

তিনি জানান, শুক্রবার বিকেলের দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার শীলখালী অস্থায়ী চেকপোস্টে এলে কর্তব্যরত বিজিবি সদস্যরা গাড়িটি তল্লাশি চালান। এসময় যাত্রীবেশে থাকা মঞ্জুর আলমকে সন্দেহ হলে তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে মঞ্জুর আলমের কাছে থাকা একটি কালো পলিথিন ব্যাগ থেকে মোট ২৮টি বার্মিজ আচারের প্যাকেট (সবুজ রঙের ২৭টি ও সাদা রঙের ১টি) উদ্ধার হয়। এগুলোর ভেতর অভিনব কায়দায় লুকানো ছিল ২০০ পিস ইয়াবা ট্যাবলেট।

বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মঞ্জুর আলম স্বীকার ইয়াবা পাচারের কথা স্বীকার করেন। তিনি জানিয়েছেন, টেকনাফের ইব্রাহিম নামে এক ব্যক্তির কাছ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে পৌঁছে দিতে বলা হয়েছিল। এর বিনিময়ে তাকে একটি স্মার্টফোন দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়।

লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন আরও জানান, বিজিবি সীমান্ত রক্ষার পাশাপাশি চোরাচালান ও মাদক প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে। মাদক কারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। উদ্ধার ইয়াবা ও আটক ব্যক্তিকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026