
জসিম মুন্সী গোপালগঞ্জ টুঙ্গিপাড়া
গোপালগঞ্জ টুঙ্গিপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমান বদলীজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। তার দীর্ঘ দিনের সহকর্মী ও বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ সম্মিলিতভাবে তাকে বিদায় সংবর্ধনা দেন।বুধবার (২৯ অক্টোবর ) দুপুর ২টায় উপজেলার কেরালকোপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস রুমে শিক্ষকদের আয়োজনে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন, তানভীর আহম্মেদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর কর্মকর্তা, উপজেলা সহকারী শিক্ষা অফিসার, সও উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষিকা, ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।বিদায়কালে উপজেলা শিক্ষা অফিসার মাসুদুর রহমান বলেন, আমার মনে হয় না কোনো শিক্ষা অফিসার এত সম্মান, এত ভালোবাসা পেয়েছে। গোপালগঞ্জ টুঙ্গিপাড়া উপজেলার মানুষ খুবই আন্তরিক। ভালো থাকুক উপজেলার প্রতিটি মানুষ। আমার কর্মজীবনে সেরা সঞ্চয় পেয়েছি আপনাদের ভালোবাসা। সরকারি চাকরিজীবী হিসেবে বদলিজনিত কারণে কোনো জেলায় বা উপজেলায় স্থায়ী হওয়ার সুযোগ নেই কর্মকর্তাদের। উপজেলায় কর্মরত অবস্থায় সহকর্মী, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দের অনেক রকমের সহায়তা আমি পেয়েছি। নিজের অজান্তেও যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, কারো প্রতি অন্যায় করে থাকি, তাহলে আমি ক্ষমাপ্রার্থী।