1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| রাত ৩:৫৩|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

টুঙ্গিপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের এ্যাডহক কমিটির সাথে ইউএনও’র মতবিনিময়

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ২১, ২০২৫,
  • 133 Time View
157

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের নতুন এ্যাডহক কমিটির সদস্যবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার।

বুধবার দুপুর ১ টায় উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে বীর মুক্তিযোদ্ধাদের সংগঠন “উপজেলা কমান্ড”এর নতুন এ্যাডহক কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান ইউএনও।

সভায় টুঙ্গিপাড়া উপজেলা কমান্ডের নতুন আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ইকরাম হোসেনের সভাপতিত্বে যুগ্ন আহবায়ক এম এম ফিরোজ মিয়া, সদস্য সচিব মোল্লা এনামুল হক লুৎফর, সদস্য সিরাজুল হক, এসএম জায়েদ আলী, মুন্সি আবু বক্কর, লিয়াকত আলী, এলজিইডি’র উপজেলা প্রকৌশলী আনিসুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন।

মতবিনিময়ে টুঙ্গিপাড়া ইউএনও ফারজানা আক্তার বলেন, বীর মুক্তিযোদ্ধারা দেশের সূর্যসন্তান। তাদের জন্যই বাংলাদেশ স্বাধীন হয়েছিলো। তাই মুক্তিযোদ্ধাদের যেকোন প্রয়োজনে উপজেলা প্রশাসন তাদের পাশে থাকবে।

এরআগে, গত ১১ আগস্ট মুক্তিযোদ্ধাদের সংগঠন টুঙ্গিপাড়া উপজেলা কমান্ডের অ্যাডহক (অস্থায়ী) কমিটির অনুমোদন দেয় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গোপালগঞ্জ জেলা ইউনিট কমান্ড। এতে বীর মুক্তিযোদ্ধা ইকরাম হোসেনকে আহবায়ক ও বীর মুক্তিযোদ্ধা মোল্লা এনামুল হক লুৎফরকে সদস্য সচিব করে মোট ৭ সদস্য বিশিষ্ট এ্যাডহক কমিটি গঠন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026