1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সন্ধ্যা ৭:৫৫|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

টাঙ্গাইল  মির্জাপুরে শিশু ধ’র্ষ’ণ চেষ্টার অভিযোগে রেলগেটম্যান আটক ও স্থানীয়দের গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ

আঃ হালিম আতিক টাঙ্গাইল জেলা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, অক্টোবর ২৪, ২০২৫,
  • 183 Time View
232

আঃ হালিম আতিক টাঙ্গাইল জেলা প্রতিনিধি

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

টাঙ্গাইলের মির্জাপুরে ১৩ বছরের এক শিশুর সঙ্গে অনৈতিক কাজের চেষ্টার অভিযোগে হানিফ মিয়া (৪৫) নামে এক রেলগেটম্যানকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার মহেড়া ইউনিয়নের স্বল্পমহেড়া রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত হানিফ জয়দেবপুর–যমুনা সেতু রেল সড়কের মহেড়া রেল ক্রসিংয়ের গেটম্যান হিসেবে কর্মরত। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হানিফ টাকার প্রলোভন দেখিয়ে ১৩ বছরের এক শিশুকে রেল স্টেশনের আবাসিক ভবনে ডেকে নেয় এবং সেখানে অনৈতিক আচরণের চেষ্টা করে। এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ঘটনাস্থলে গেলে শিশুটি ভবন থেকে বেরিয়ে আসে। পরে পরিবারের সদস্যরা এসে অভিযোগ করেন, হানিফ শিশুটিকে টাকার লোভ দেখিয়ে ঘরে নিয়ে অনৈতিক কাজের চেষ্টা করেছে এবং ঘটনাটি জানালে ভয়ভীতি দেখিয়েছে। খবর পেয়ে স্থানীয়রা হানিফকে আটক করে গণপিটুনি দেয় এবং বিকেলে মির্জাপুর থানা পুলিশকে খবর দিয়ে তার হাতে তুলে দেয়। মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদ ফজল বলেন,রেল সড়কের মহেড়া ক্রসিংয়ের গেটম্যান হানিফের বিরুদ্ধে এক শিশুর সঙ্গে অনৈতিক আচরণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। তাকে আটক করা হয়েছে এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026