1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সকাল ১০:২৬|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

টাঙ্গাইলে বিয়ের ৫ বছর পর স্বামীর বাড়িতে স্ত্রীর অনশন

আঃ হালিম আতিক টাঙ্গাইল 
  • Update Time : রবিবার, নভেম্বর ১৬, ২০২৫,
  • 99 Time View
194

আঃ হালিম আতিক টাঙ্গাইল 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

টাঙ্গাইলের ঘাটাইলে স্ত্রীর মর্যাদার দাবিতে স্বামী রাসেল মিয়ার বাড়িতে অনশনে বসেছে এক নারী। তারা পাঁচ বছর আগে সৌদি আরবে বিয়ে করেছেন বলে দাবি করেন ওই তরুণী।

শনিবার (১৫ নভেম্বর) সকাল থেকে উপজেলার ধলাপাড়া ইউনিয়নের রামদেবপুর গ্রামের সেকান্দার আলীর ছেলে রাসেল মিয়ার বাড়িতে অবস্থান নিয়েছেন তিনি। এসময় উৎসুক জনতার ঢল দেখা গেলেও বাড়ি থেকে পালিয়েছে রাসেলসহ তার বাবা-মা ও ভাই।

জানা যায়, ওই তরুনীর বাড়ি ময়মনসিংহের ত্রিশাল এলাকায়। তিনি রাসেল মিয়ার সাথে দীর্ঘদিন সৌদি আরবে এক সাথে কাজ করতেন। সেখানেই ৫ বছর পূর্বে বিয়ে করে এক সাথে চাকরি করতেন তারা। সম্প্রতি রাসেল ছুটির কথা বলে দেশে আসেন। এর পর যোগাযোগ বন্ধ করে দেন রাসেল মিয়া। পরে কোনো উপায় না পেয়ে শনিবার বাংলাদেশে আসেন ওই তরুণী। স্ত্রীর মর্যাদা পেতে রাসেল মিয়ার বাড়িতে অনশন করেন তিনি। এসময় রাসেল মিয়ার বাড়িতে তালা ঝুলতে দেখা যায়।

অনশনকারী ওই তরুনী জানান, রাসেল ছুটির কথা বলে বাংলাদেশে আসেন। আবার বিদেশ যাবে বলে কয়েক দফায় আমার কাছ থেকে টাকা নেন। নানা সময়ে আমার সব আয়ের টাকা আমি রাসেলকে দিয়েছি। পরে জানতে পেরেছি রাসেল নতুন করে বিয়ে করেছে। হঠাৎ আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। ওই তরুনী আরো বলেন, আমি রাসেলের বৈধ স্ত্রী। আমি আমার স্বামীর সাথেই সংসার করতে চাই।

রামদেবপুর ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙ্গীর আলম জানান, রাসেলের সাথে মেয়েটা সৌদিতে পরিচয়। বিয়ের কাগজপত্র মোবাইলে দেখেছি। তবে সঠিক কি- না সন্দেহ আছে। টাকা পয়সা দিয়েছে কিন্তু কত তা জানি না।

ধলাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: মাহফুজ মিয়া জানান, প্রাথমিক তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ছেলে মেয়ে সৌদিতে ছিলো। সেখানেই বিয়ে করেছে তারা। পরে রাসেল দেশে এসে নতুন করে অন্যত্র বিয়ে করেন। এদিকে আগের স্ত্রী রাসেলের বাড়িতে স্ত্রীর মর্যাদা পেতে অনশন করছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026