
আঃ হালিম আতিক টাঙ্গাইল
জনগণের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুশাসনভিত্তিক রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা সন্ধানপুর ইউনিয়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুর থেকে রাত নয়টা পর্যন্ত জনাব এডভোকেট এস এম ওবায়দুল হক নাসির , সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয়, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বি এন পি ও ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী টাঙ্গাইল ঘাটাইল ৩ আসন ঙ্গেডা বাজার থেকে এ কার্যক্রম শুরু হয়।পরে সন্ধানপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক ও প্রত্যন্ত এলাকায় লিফলেট বিতরণ করা হয়। এতে বিএনপির নেতা কর্মীসহ বিভিন্ন স্তরের নেতা কর্মীরা অংশ নেয়।
এ সময় ঘাটাইল উপজেলার শিক্ষা চিকিৎসাসহ সার্বিক উন্নয়ন করার প্রতিশ্রুতি দেন তিনি। এছাড়াও নাসির সাহেব বিশ্বাস করেন, ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশ পুনরায় গণতন্ত্র, উন্নয়ন ও কল্যাণের পথে এগিয়ে যাবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মোটরসাইকেল শোডাউন, উঠান বৈঠকসহ নানা কর্মসূচি পালন করা হচ্ছে।