
আঃ হালিম আতিক টাঙ্গাইল জেলা প্রতিনিধি
টাঙ্গাইলের ঘাটাইলে ঝিনাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে প্রশাসন। আজ বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, সকাল ৮টা থেকে ৯টা ৩০ মিনিট পর্যন্ত দিঘলকান্দি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাগুনডালি এলাকায় এ অভিযান চালানো হয়।ধ্বংস করা হয়েছে একটি অবৈধ ড্রেজার মেশিন ও প্রায় ৫৫০ ফুট ড্রেজার পাইপ।অভিযানের সময় ড্রেজার বা পাইপের মালিক দাবিদার কাউকে পাওয়া যায়নি।স্থানীয়দের কাছ থেকেও মালিকের কোনো পরিচয় পাওয়া যায়নি।মালিক না পাওয়ায় ড্রেজারটি ব্যবহারের অনুপযোগী করে ধ্বংস করা হয় এবং পাইপগুলো অপসারণ ও বিনষ্ট করা হয়।অভিযান পরিচালনার সময় স্থানীয় মেম্বার এবং গ্রাম পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থেকে সহযোগিতা করেন।অবৈধ ড্রেজারের মালিক শনাক্তে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।এ বিষয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে দ্রুত প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করা হয়।প্রশাসন জানায়, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অবস্থান আরও কঠোর করা হবে। কেউ নিয়ম ভঙ্গ করে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করলে দ্রুত অভিযান চালিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে জানিয়েছেন প্রশাসন।