1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| বিকাল ৩:২৭|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

টঙ্গীবাড়ীতে জাল দলিল করে সরকারি জমি আত্মসাতের অভিযোগ

হোসেন হাওলাদার,মুন্সীগঞ্জ প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৪, ২০২৫,
  • 200 Time View
163

হোসেন হাওলাদার,মুন্সীগঞ্জ প্রতিনিধি:

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় জাল দলিল তৈরি করে সরকারি জমি আত্মসাতের অভিযোগ উঠেছে ইউনুছ শেখ নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার কামারখাড়া ইউনিয়নের বেশনাল গ্রামে।

জাল দলিলের মাধ্যমে করা নামজারি বাতিলের জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে একটি মামলা দায়ের করা হলে অভিযোগ যাচাই শেষে এসিল্যান্ড ইউনুছ শেখের নামজারি বাতিল করেন। জানা যায়, প্রায় ৩৬ বছর ধরে সরকারি অর্পিত ওই সম্পত্তি ভোগদখল করে আসছেন মরিয়ম বেগম ও তার সৎ ভাই ইউনুছ শেখ।

এবিষয়ে ইউনুছ শেখের সৎ বোন মরিয়ম বেগম বলেন, আমাদের বাড়ি নদীতে ভেঙে গেলে আমরা প্রায় ৩৬বছর পূর্বে এখানে এসে বাড়ি করি। হঠাৎ আমার সৎ ভাই ইউনুছ শেখ আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলে। আমরা এই বাড়ি ছেড়ে চলে গেলে এখন কোথায় গিয়ে থাকবো। প্রশাসনের কাছে সহযোগিতা চেয়ে তিনি আরোও বলেন, এই বাড়িতে আমরা যেভাবে আছি তারাও সেভাবেই আছে কিন্তু হঠাৎ করে জাল দলিল করে এখন বলে এইটা তাদের বাড়ি। তিনি আরো বলেন, আমার নিজেস্ব কোনো জমি নাই। স্বামী মারা গেছে। ছেলেকে নিয়ে অনেক কষ্টেই সরকারি এই জমিতে বসাবস করছি। এখন ইউনুছ ও তার ছেলেরা আমাকে বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে এই জমি ছেড়ে দেওয়ার জন্য।

মরিয়মের প্রতিবেশী বাশার মোল্লা বলেন, “ইউনুছ শেখের কাছে জমির কোনো বৈধ কাগজপত্র নেই। প্রভাবশালী এক দলিল লেখকের সহায়তায় তিনি জাল দলিল তৈরি করে সরকারি জমি নিজের নামে করার চেষ্টা চালাচ্ছেন।”

তবে অভিযুক্ত ইউনুছ শেখ দাবি করেন, তার বাবা এই জমি ক্রয় করেছিলেন। সেই সূত্রে তারা ওই জমিতে ঘরবাড়ি নির্মাণ করে দীর্ঘদিন ধরে বসবাস করছেন। বাবার সম্পত্তি তিনি একা কেনো দখলে অন্যান্য ভাই বোনের অংশ কোথায়? সাংবাদিকদের এমন প্রশ্নের কোনো উত্তর দিতে পারেননি ইউনুছ শেখ।

এ বিষয়ে স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এ জমি নিয়ে বিরোধ চলে আসছে। প্রশাসনের হস্তক্ষেপ ছাড়া সমস্যার সমাধান সম্ভব নয় বলে তাদের আশঙ্কা রয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এবিষয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ওয়াজেদ ওয়াসিফ বলেন, ভুক্তভুগী নারী যদি আমাদের কাছে অভিযোগ করে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026