
সোহরাব হোসেন (রাজু) ঝিনাইদহ
ঝিনাইদহ – ৪ (কালীগঞ্জ, ঝিনাইদহ সদর আংশিক) আসনে ত্যাগ সংগ্রাম,সততা সুনাম ও জনপ্রিয়তা শীর্ষে কালীগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক প্যানেল মেয়র বারবার কারা নির্যাতিত, বিশিষ্ট সমাজ সেবক জননেতা হামিদুল ইসলাম হামিদ । আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন। ত্যাগ ও সংগ্রাম :- ঝিনাইদহ – ৪ (কালীগঞ্জ, ঝিনাইদহ সদর আংশিক) দলীয় মনোনয়ন প্রত্যাশী হামিদুল ইসলাম হামিদ বলেন,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে তিন শর্তে দলীয় মনোনয়ন সিদ্ধান্ত বিভিন্ন পত্র-পত্রিকায় সোশ্যাল মিডিয়ায়, প্রকাশিত হয়েছে যদি সেই শর্ত গ্রহণ করে মনোনয়ন দেয় তাহলে আমি সর্বোচ্চ অবস্থানে থাকবো। আমি মনে করি ঝিনাইদহ -৪ (কালীগঞ্জ, ঝিনাইদহ সদর আংশিক) আসনে বিএনপি যে কয়জন প্রার্থী আছে তারমধ্যে আমি বেশি আওয়ামী লীগ কর্তৃক নির্যাতিত। স্বৈরাচার পতন আন্দোলনের সংগ্রাম করতে গিয়ে, আমি মিথ্যা মামলা জেল খেটেছি। বৈষমবিরোধী যে আন্দোলন কালীগঞ্জ উপজেলা হয় সে আন্দোলন আমার নেতৃত্বে দুটো পয়েন্টে আন্দোলন হয়েছে।একটি হলো কালীগঞ্জ-ঝিনাইদহ রোড অপরটি হল কালীগঞ্জ বাজারে। ১৯৯১ সাল থেকে আমি বিএনপি করি। আমার রাজনীতি শুরু হয় ছাত্রদলের মাধ্যমে। কালীগঞ্জ এম ইউ কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ছিলাম,উপজেলা ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেছি। আমি দীর্ঘ ১৭ বছর আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আমার সকল নেতা কর্মীদের সাথে নিয়ে সংগ্রাম করেছি। ঘর বাড়ি ছেড়ে পালিয়ে বেড়িয়েছি।আমি ২ বছর কালীগঞ্জ উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক ছিলাম। তাই বলতে চাই ত্যাগ ও সংগ্রামে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে দেশ ও দলের জন্য সবচেয়ে বেশী ত্যাগ স্বীকারকারী প্রাথী
ঝিনাইদহ -৪ আসনে আমি। সততা ও সুনাম :-আমি যদি বলি (কালীগঞ্জ, ঝিনাইদহ সদর আংশিক) উপজেলার মানুষ কে জিজ্ঞেস করলে একটি মানুষ ও বলতে পারবে না যে, হামিদুল ইসলাম হামিদ কে রাজনৈতিক ভাবে কেউ আমাকে ঘুষ দিয়েছে। ৫ আগষ্টের পরে যেটুকু দলের ভিতরে চাঁদাবাজি, বাজার দখল, হয়েছে আমি করিনি আমার কর্মীরা করে নাই। সততার সাথে কাজ করে আসছি। ৫ ই আগষ্টের পর আমি সাধারণ মানুষের পাশে দাড়িয়েছি। ব্যবসায়ীদের সাথে সাথে সব সময় যোগাযোগ রেখেছি তাদের সমস্যায় সব সময় পাশে থেকেছি।
জনপ্রিয়তা:-জনপ্রিয়তার দিক দিয়ে আওয়ামী লীগের আমলে আমি কালীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন করেছি। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচন করেছিলাম। সেই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আমার ভোটারদের কে ভোট দিতে বাধা প্রদান করে। আমাদের বিজয়কে তারা জোর ছিনিয়ে নেয়। হামিদুল ইসলাম হামিদ আরো বলেন,দল এবার পরিচ্ছন্ন ভাবমূর্তির প্রার্থী চাইছে। মূলত সেটি তুণমূলের চাওয়া। যারা দীর্ঘদিন এলাকায় আসেননি বা দলের কার্যক্রমে অংশ নেননি, তাঁদের প্রার্থী করা হলে তৃণমূল ক্ষুব্ধ হবে। দলের দুর্দিনে যারা মাঠে ছিলেন, তারাই যেন মনোনয়ন পান- এটা তৃণমূলের প্রত্যাশা।