1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সন্ধ্যা ৬:০০|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

ঝিনাইদহে হাইড্রোলিক হর্ন ব‍্যবহারের দায়ে যানবাহন ও চালককে জরিমানা

সোহরাব হোসেন (রাজু) ঝিনাইদহ 
  • Update Time : বুধবার, অক্টোবর ২৯, ২০২৫,
  • 140 Time View
226

সোহরাব হোসেন (রাজু) ঝিনাইদহ 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

ঝিনাইদহের কালীগঞ্জে মহাসড়কে চলাচলকারী ৬টি যানবাহন ও চালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অননুমোদিত হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় এসব যানবাহনকে জরিমানা করা হয়।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে কালীগঞ্জ উপজেলা শহরের ঝিনাইদহ-যশোর মহাসড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর ঝিনাইদহ কার্যালয়। ভ্রাম্যমাণ আদালতে ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ। এসময় পরিবেশ অধিদপ্তর ঝিনাইদহ কার্যালয়ের সহকারী পরিচালক মুন্তাসির রহমান প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। অভিযানকালে পুলিশের বিশেষ টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত ও পরিবেশ অধিদপ্তর সূত্র জানিয়েছে, “শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক কর্মসূচি”র জেলা পরিবেশ অধিদপ্তর ঝিনাইদহ-যশোর মহাসড়কে অভিযান পরিচালনা করে। এসময় শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী হাইড্রোলিক হর্ণ ব্যবহারের দায়ে ৬টি যানবাহন ও চালককে মোট সাড়ে পাঁচ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে হাইড্রোলিক হর্নের সন্ধানে তল্লাশী করেন পুলিশ সদস্যরা। জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুন্তাসির রহমান বলেন, আইন অনুমোদিত শব্দের মানমাত্রা নিশ্চিত করতে জেলার বিভিন্ন সড়কে ধারাবাহিক ভাবে এ অভিযান পরিচালনা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026