1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| সন্ধ্যা ৭:৫৭|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

ঝিনাইদহে যৌথ অভিযানে হোটেল-ফার্মেসিকে জরিমানা

মোঃ শাহানজিদ উদ্দিন সোহান,                          ঝিনাইদহ জেলা প্রতিনিধি
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ১০, ২০২৫,
  • 415 Time View
336

মোঃ শাহানজিদ উদ্দিন সোহান,                          ঝিনাইদহ জেলা প্রতিনিধি
‎
ঝিনাইদহে ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষা ও জনস্বার্থে বিভিন্ন দপ্তরের যৌথ অভিযানে একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড, পুরাতন হাটখোলা বাজার, পোস্ট অফিস মোড়, শেরে বাংলা সড়ক, কেসি কলেজের সামনে ও ওয়াপদা বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
‎
‎দুপুর ২টা ৩০ মিনিটে শহরের কামাল কাবাব ঘরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ঝিনাইদহ এর একক অভিযানে কাঁচা ও বাসি কাবাব ফ্রিজে একসাথে সংরক্ষণ, আগের দিনের পোড়া তেল ব্যবহারসহ নানা অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
‎
‎পরে বিকাল ৩টা ৩০ মিনিট থেকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর,
‎
‎ঔষধ প্রশাসন অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এর মধ্যে-পোস্ট অফিস মোড়ে সুইট হোটেলকে ৪০ হাজার টাকা, শেরে বাংলা সড়কে ঘোষ সুইটস এন্ড দধি ভান্ডারকে ৪০ হাজার টাকা, কেসি কলেজের সামনে ঘরোয়া হোটেল এন্ড রেস্তোরাকে ৫ হাজার টাকা, ওয়াপদা বাজারে মিলন ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
‎
‎এছাড়াও বেশ কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন ঝিনাইদহ জেলা পুলিশের একাধিক টিম।
‎
‎জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026