1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| সকাল ১০:৩১|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

ঝিনাইদহে এসএসসি ২০০৭ এইচএসসি ২০০৯ বন্ধুদের মিলনমেলা

ঝিনাইদহ প্রতিনিধি,জুবায়ের রহমান 
  • Update Time : শুক্রবার, ফেব্রুয়ারি ৭, ২০২৫,
  • 165 Time View
114

ঝিনাইদহ প্রতিনিধি,জুবায়ের রহমান 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

বন্ধুর সাথে বন্ধুর পথ, পাড়ি দেবো হোক শপথ” স্লোগানে উজ্জীবিত হয়ে শুক্রবার জোহান ড্রিম ভ্যালি পার্ক এন্ড রিসোর্টে এ মিলনমেলার আয়োজন করে ঝিনাইদহে এসএসসি ২০০৭ ও এইচএসসি ২০০৯ ব্যাচের বন্ধুরা। দিন ব্যাপি চলে এ মিলনমেলা অনুষ্ঠান। পড়ালেখা শেষ করে অনেকেই চাকরি কিংবা ব্যবসা বাণিজ্যে ব্যস্ত। কেউবা দূর প্রবাসে। বন্ধুদের মধ্যে যোগাযোগ যখন বিচ্ছিন্ন হতে শুরু করেছে ঠিক তখন ঐক্যের বন্ধনে আবদ্ধ থাকতে এক ভিন্ন পথ ধরেন বন্ধুরা।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ঝিনাইদহে দেশের নানা প্রান্ত থেকে আসতে থাকে বন্ধুরা। জড়ো হতে থাকে জি টু জি মিলনমেলা অনুষ্ঠান চত্বরে। সকাল থেকে শুরু হয় আয়োজন। বন্ধুরা একে অপরের সঙ্গে পরিচিত হওয়া, ছবি তোলা, সেল্ফি, আড্ডা, গল্প, নাচ, গানে মেতে উঠেন। এক হাজারের অধিক বন্ধুর আগমনে পুরোনে দিনের আড্ডায় ফিরে যান তারা।

বরগুনা থেকে আগত ০৭/০৯ বন্ধু মাইনুল ইসলাম নাঈম জানান, বন্ধুরা একে অপরের থেকে যেন যোগাযোগ বিচ্ছিন্ন না হয়ে যাই ও সবাই যেন বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হয়ে একসঙ্গে একে অপরের পাশে দাড়াতে পারি সেই চিন্তা থেকেই এই আয়োজনে অংশগ্রহণ। সবাই একত্রিত হয়ে এমন আয়োজন আগামীতে যেন আরো বড় পরিসরে হয় সে বিষয়ে আয়োজকদের দৃষ্টি আকর্ষণ করেন।

রাজশাহী থেকে আসা তসলিম জনি জানান, আমি এখানে কাউকেই চিনি না। আবার অনেককেই চিনি শুধু এটুকুই জানি সবাই এসএসসি ২০০৭ ও এইচএসসি ২০০৯ ব্যাচের বন্ধু সবাই। আমার কাছে নতুন মুখ, নতুন বন্ধু। মিলনমেলায় এসে খুবই ভালো লাগছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় বিগত দিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমাদের সারা বাংলাদেশের বন্ধুদের একত্র করার প্রত্যয় থেকে আমাদের আজকের এই আয়োজন। আজকের আয়োজনের অভিজ্ঞতা থেকে আমরা আগামীতে আরো বৃহৎ পরিসরে যেন এমন আয়োজন করতে পারি সে বিষয়ে সকল বন্ধুদের সহযোগিতা কামনা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026